এবার কাজলের প্রতিবেশী হলেন সারা, কার্তিক, অমিতাভ

সারা আলি খান এবং অমৃতা সিং ৯ কোটি টাকায় ঐশ্বর্য প্রপার্টি অ্যান্ড এস্টেট থেকে ২,০৯৯ বর্গফুট সম্পত্তি কিনেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে দেশজুড়ে একাধিক রাজনৈতিক অরাজকতা, দরিদ্রে ছেয়ে গিয়েছে দেশ! অন্যদিকে মুম্বই সেলিব্রিটিরা তাঁদের সম্পত্তি বাড়িয়েই চলেছেন। দিন কয়েক আগেই মুম্বইতে ছয় নম্বর অফিস কিনেছেন কাজল, একই বিল্ডিংয়ে অভিনেত্রীর স্বামী অজয় দেবগনেরও একাধিক অফিস রয়েছে। অন্যদিকে সারা আলি খানও একই বিল্ডিংয়ে অফিস কিনেছেন। এবার তালিকায় যুক্ত হল খোদ অমিতাভ বচ্চন এবং কার্তিক আরিয়ানও। সম্প্রতি অমিতাভ বচ্চন মুম্বইয়ের একটি পশ এলাকায় ২৮ কোটি টাকার একটি অফিস কিনেছেন, সেই একই ভবনেই কার্তিক, সারাও সম্পত্তি কিনেছেন। জানা গিয়েছে, গত ১ সেপ্টেম্বর বীর সাভারকর প্রকল্পের অধীনে সিগনেচার বিল্ডিংয়ে এই সম্পত্তি নিয়েছেন অমিতাভ বচ্চন।

ফ্লোর ট্যাপ ডেটা অনুসারে, বচ্চন এই সম্পত্তির জন্য ১.৭২ কোটি টাকা স্ট্যাম্প কিনেছেন, যার আকার ২.০৯৯ বর্গফুট। তাঁর এই সম্পত্তিতে তিনটি পার্কিং স্লটও রয়েছে। অমিতাভ বচ্চন ছাড়াও বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানও ঐশ্বর্য প্রপার্টি অ্যান্ড এস্টেট থেকে একই ভবনে অফিস সম্পত্তি কিনেছেন। আরিয়ানের সম্পত্তির আকারও ২,০৯৯ বর্গফুট, যার মূল্য ১০ কোটি টাকা। এর জন্য তিনি ৪৭.৫৫ লক্ষ টাকা স্ট্যাম্প কিনেছেন। কার্তিক আরিয়ানের সম্পত্তি রেজিস্ট্রি করা হয়েছে ৪ সেপ্টেম্বর। ফিনান্সিয়াল এক্সপ্রেসের খবর অনুযায়ী, সারা আলি খান এবং অমৃতা সিং একটি ভবনে জুলাই মাসে তাঁদের সম্পত্তি কিনেছেন।

সারা আলি খান এবং অমৃতা সিং ৯ কোটি টাকায় ঐশ্বর্য প্রপার্টি অ্যান্ড এস্টেট থেকে ২,০৯৯ বর্গফুট সম্পত্তি কিনেছেন। এছাড়াও অজয় ​​দেবগন একই সিগনেচার বিল্ডিং-এ ৪৫.০৯ কোটি টাকায় পাঁচটি অফিস কিনেছেন। তাঁর অফিস সম্পত্তির পুরো আয়তন ১৩,২৯৩ বর্গফুট। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাঁর স্ত্রীও একই বিল্ডিংয়ে ৭ কোটি টাকার একটি বাড়ি কিনেছেন। এছাড়াও গত বছর অমিতাভ বচ্চনও মুম্বইয়ের ফোর বাংলো এলাকায় ১২০০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছিলেন।

ছাদ কিংবা বাগান! বাড়িতেই সহজে চাষ করুন ‘সুপারফুড’ সজনে

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪