খুব শীঘ্রই বাবা-মা হতে চলেছেন যুজবেন্দ্র-ধনশ্রী?

সেটাই আশা করছেন নেটিজেনরা। সবার ধারনা এই দম্পতি হয়তো শীঘ্রই বাবা-মা হতে চলেছেন। সেই কারণেই ‘নতুন জীবন লোডিং’ এর কথা চাহালের মুখে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এখন বিনোদন দুনিয়ার অন্যতম আকর্ষণীয় অংশ হয়ে উঠছে ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনের বিষয়ে নানা তথ্য। তাঁরা কখন কী করছেন, কাদের সঙ্গে বেশি সময় অতিবাহিত করছেন সবটাই জানতে তৎপর সাধারণ মানুষ। তেমনি ভারতীয় ক্রিকেট প্রেমীদের অন্যতম পছন্দের জুটি হল, যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং ধনশ্রী বর্মা (Dhanashree Verma)। কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, হঠাৎই চাহাল-ধনশ্রীর সুখী দাম্পত্য জীবন বিচ্ছেদের পথে, তাঁদের সম্পর্কে কারুর কু-নজর লেগেছে। সৌজন্যে চাহালের সুন্দরী স্ত্রী ধনশ্রীর ইনস্টাগ্রাম প্রোফাইল, কারণ সেখান থেকে স্বামীর পদবি হটিয়ে দিয়েছেন ধনশ্রী।

আর সেই নিয়েই শুরু যাবতীয় জল্পনা। মানুষ দিশেহারা রীতিমতো, ধনশ্রীর এই পদক্ষেপের কারণ কী জানতে? কিন্তু এর মাঝেই রীতিমতো বোমা ফাটালেন খেলোয়াড় যুজবেন্দ্র চাহাল। দিলেন জীবনের একটি বড়সড় বদলের ইঙ্গিত। ইনস্টাগ্রামে নতুন একটি স্টোরি পোস্ট করে স্পিনার জানালেন, নতুন জীবন লোডিং। আর এই দেখে ভক্তদের মনে ফের নতুন কৌতুহল শুরু হয়েছে। কোনও সুখবরের ইঙ্গিত নাকি খারাপ কোনও খবর দিতে চলেছেন চাহাল। ২০২০ সালের ডিসেম্বরে বিয়ে করেন চাহাল-ধনশ্রী।

তবে কোনও খুশির খবরই আছে, সেটাই আশা করছেন নেটিজেনরা। সবার ধারনা এই দম্পতি হয়তো শীঘ্রই বাবা-মা হতে চলেছেন। সেই কারণেই ‘নতুন জীবন লোডিং’ এর কথা চাহালের মুখে। যদিও দুই থেকে তিন হওয়ার বিষয় নিয়ে এখনও ‘স্পিকটি নট’ চাহাল-ধনশ্রী। তবে ধনশ্রী কেন নিজের নামের পাশ থেকে চাহালের পদবিটা সরালেন, তা নিয়েও বিস্তর কৌতুহলের সৃষ্টি হয়েছে ফ্যানেদের মনে। তবে আদতে আগামীতে কী শোনাতে চলেছেন চাহাল-ধনশ্রী, তারই উত্তরের অপেক্ষায় সকলে।

ত্বিশা শর্মার রহস্য মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট, সোমবারে শুনানি

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে পঞ্জাবের চাই ১৯৭ রান

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক