মুক্তির আগেই আইনি ঝামেলায় চিরঞ্জীবীর ‘ভোলা শঙ্কর’

আসলে ছবির ডিস্ট্রিবিউটারদের বকেয়া টাকা পরিশোধ না করায় ছবিটির প্রযোজক অনিল সুঙ্করার বিরুদ্ধে মামলা করেছেন ছবির পরিবেশক।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক দক্ষিণী চলচ্চিত্র আইনী কবলে। অনেকদিন আগেই শেষ হয়েছে তেলেগু মেগাস্টার চিরঞ্জীবীর বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ভোলা শংকর’-এর শুটিং। ছবি নিয়ে বহুদিন ধরেই অপেক্ষায় মজে রয়েছেন ভক্তরা। ছবিতে অভিনেতার বিপরীতে অভিনয় করছেন তামান্না ভাটিয়া। বয়সে বড় নায়কদের সঙ্গে তামান্নার কেমিস্ট্রি এখন বেশ ট্রেন্ডিং। আগামিকাল মুক্তি পাবে তামিল স্টার রজনীকান্তের ‘জেলার’। এই ছবিতেও মেগাস্টারের বিপরীতে অভিনয় করছেন তামান্না ভাটিয়া। খবর অনুযায়ী, চিরঞ্জীবীর আসন্ন ছবি ‘ভোলা শঙ্কর’ মুক্তির আগেই আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছে। ভক্তদের উন্মাদনা তুঙ্গে ওঠার আগেই এমন একটি খবরে তোলপাড় সংবাদমাধ্যম। ‘ভোলা শংকর’ মুক্তিতে বাধার জন্যে আপাতত ছবির উন্মোচনে স্থগিত করা হয়েছে। তাই নির্মাতারা আদালতে দ্বারস্থ হয়েছেন৷

ঠিক কী কারণে সমস্যায় পড়েছে ‘ভোলা শঙ্কর’? আসলে ছবির ডিস্ট্রিবিউটারদের বকেয়া টাকা পরিশোধ না করায় ছবিটির প্রযোজক অনিল সুঙ্করার বিরুদ্ধে মামলা করেছেন ছবির পরিবেশক। এর আগে সইফ আলি খানের ‘এজেন্ট’ সিনেমার বিরুদ্ধেও এমন অভিযোগ উঠেছিল, যা বক্স অফিসে চরম ব্যর্থ হয়েছিল। সেটিরও প্রযোজক ছিলেন অনিল সুরঙ্কা। তাই ছবির ব্যর্থতার কারণে সেই ছবিরও বকেয়া পরিশোধ করতে পারেননি পরিচালক।

ডিস্ট্রিবিউটরের মতে, ‘এজেন্ট’-এর ব্যর্থতার পর তিনি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই তাঁর বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত ‘ভোলা শঙ্কর’-এর মুক্তি স্থগিত করার জন্য আদালতে আবেদন করা হয়েছে। ডিস্ট্রিবিউটরদের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক রাজ্যগুলিতে ছবি মুক্তির দিনক্ষণ আপাতত স্থগিত করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, অনীল এজেন্টের জন্য ৩০ কোটি স্বত্ত্ব কিনেছিলেন। উল্লেখ্য, ‘ভোলা শঙ্কর’ একটি তেলেগু অ্যাকশন থ্রিলার। এটি ২০১৫ সালের তামিল চলচ্চিত্র ‘ভেদালাম’-এর অফিসিয়াল তেলেগু রিমেক। ছবির তেলুগু সংস্করণে চিরঞ্জীবী, তামান্না ভাটিয়া, কীর্তি সুরেশ এবং সুশান্ত প্রধান চরিত্রে অভিনয় করছেন।

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী