‘অশ্লীলতার সব সীমা লঙ্ঘন’, সঞ্জয়-নোরার নতুন গান নিষিদ্ধ করার ডাক নেটমহলের

তবে যদি বাদশা এই গানের জন্যে শাস্তি পায়, তাহলে নোরা ফতেহিকেও শাস্তি দেওয়া উচিত! হ্যাঁ, ডান্সিং কুইন নোরা ফতেহির সাম্প্রতিক একটি গান নিয়েও বিতর্ক তুঙ্গে উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘টাটেরী’ গান নিয়ে আইনি বিপাকে পড়েছেন বলিউডের স্বনামধন্য গায়ক-র‍্যাপার বাদশা। সাম্প্রতিক রিলিজ করেছে বাদশার একটি হরিয়ানভি গান। তবে গানটির লাইনে একাধিক আপত্তিকর মন্তব্য ছিল। স্কুলছাত্রীদের নিয়ে ভুলভাল মন্তব্য ছিল। সেখানে স্কুল ছাত্রীদের খারাপভাবে দেখানো হয়েছে। পড়ার ব্যাগ ছুড়ে ফেলে দিতে দেখা গিয়েছে। সবটা নিয়ে আপত্তি জানায় হরিয়ানার মহিলা কমিশন। গানটি বাচ্চাদের পড়াশোনার উপর এবং হরিয়ানার মানুষদের উপরে খারাপভাবে প্রভাব ফেলেছিল। সেই কারণেই গানটি কে নিষিদ্ধ করে দেওয়ার দাবি ওঠে এবং এমন গান তৈরি করার জন্যে বাদশার বিরুদ্ধেও একাধিক মামলা দায়ের করা হয়েছিল। হরিয়ানা পুলিশের গ্রেফতারের হুমকি এবং লরেন্স গ্যাংয়ের মৃত্যুর হুমকি বাদশার জীবনকে কঠিন করে তুলেছে।

সত্যিই বাদশার ‘টাটেরী’ গানের কথাগুলি লজ্জাজনক ছিল। তবে যদি বাদশা এই গানের জন্যে শাস্তি পায়, তাহলে নোরা ফতেহিকেও শাস্তি দেওয়া উচিত! হ্যাঁ, ডান্সিং কুইন নোরা ফতেহির সাম্প্রতিক একটি গান নিয়েও বিতর্ক তুঙ্গে উঠেছে। গানে নোরাকে সঞ্জয় দত্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে। বাদশা বিতর্কের মাঝেই প্রকাশিত নোরা-সঞ্জয়ের নতুন গানটির কথাগুলি অবাক করেছে সকলকে। তাঁদের ‘সারকে চুনের তেরি সারকে’ গানটি মুলত সঞ্জয় দত্তের ছবি ‘কেডি-দ্য ডেভিল’ থেকে নেওয়া হয়েছে। এই ছবির মাধ্যমেই নোরা ফাতেহি কন্নড় ছবিতে আত্মপ্রকাশ করেছেন। গানটির প্রাণবন্ত নৃত্যের স্টেপগুলি ভক্তদের মুগ্ধ করেছে, কিন্তু গানের কথাগুলি প্রচন্ড আপত্তিজনক। যদিও গানটি কন্নড় ভাষায় রচিত, তাও গানটির বিরুদ্ধে আপত্তি তুলেছেন নেটিজেনরা। গানটি রিলিজ করার পরেই অনেকে এই বয়সেও সঞ্জয় দত্তের ক্যারিশ্মা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ বলেছেন, ‘বাবা এই গান অভিনয়ের জন্যে আপনার কি কোনও বাধ্যবাধকতা ছিল?’

কারণ গানে সঞ্জয় দত্ত লুঙ্গি পরে অশ্লীলভাবে নাচছিলেন, তাতেই ভক্তরা খুশি নন। তাই এই গানটি নিষিদ্ধ করারও দাবি তুলেছে নেটি নাগরিকরা। আবার অনেকে গানটিতে নোরা সঞ্জয়ের নাচের স্টেপগুলি নিয়েও প্রশ্ন তুলেছেন। একজন বলেছেন, ‘ভারতে কি কোনও সেন্সর বোর্ড আছে? এই ধরণের অশ্লীল, দ্বি-অর্থপূর্ণ গানগুলিকে কীভাবে মূলধারায় যেতে দেওয়া হচ্ছে?’ আরেকজন লিখেছেন, ‘শিল্পে মত প্রকাশের স্বাধীনতা গুরুত্বপূর্ণ, কিন্তু মূলধারার সিনেমায় অশ্লীলতাকে স্বাভাবিক করার জন্য এটি অজুহাত হওয়া উচিত নয়। সস্তা মনোযোগ আকর্ষণের জন্য গানের কথা এবং দৃশ্যগুলি দ্বৈত অর্থে ভরা, এটি সেন্সর বোর্ডের ভূমিকা সম্পর্কে একটি প্রকৃত প্রশ্ন উত্থাপন করে।’

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা