Honey Singh Death Threat: গোল্ডি ব্রারের ভয়েস নোট তদন্তে দিল্লি পুলিশ এবং IFSO

দিল্লী পুলিশের বিশেষ সেল হানি সিং-কে দেওয়া হুমকিমূলক ভয়েস নোট এবং কল রেকর্ডিংগুলি তদন্ত করতে IFSO ইউনিটের সাহায্য নিচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক হুমকির ঘটনা বলিউডে। গত বছর থেকেই সলমনের পেছনে পড়ে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলবল। ১৯৯৭ সালের একটি ঘটনা ঘিরে শুরু হয়েছে এই ঝামেলা। কৃষ্ণ সার হত্যা করে ফেলেন সলমন খান, যা কিনা বিষ্ণোই সম্প্রদায়ের পবিত্রতার প্রতীক। এরপর থেকেই সলমনের উপর ক্ষোভ লরেন্স বিষ্ণোইয়ের। কখনও ফোন কল, কখনও গুলি করার চেষ্টাও করা হয় সলমনকে উদ্দেশ্য করে। এই ঘটনায় বর্তমানে নিরাপত্তা দ্বিগুণ বাড়ানো হয়েছে সলমনের। এদিকে গতবছর পাঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালার মৃত্যুর পর থেকেই পুলিশ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী গোল্ডি ব্রারকে। যিনি এখন কানাডায় লুকিয়ে রয়েছেন বলে ধারণা। তিনি এবং তাঁর দলবল খুন করেছিল সিধুকে। এবার নাকি এটার নিশানায় জনপ্রিয় গায়ক-র‌্যাপার হানি সিং।

হ্যাঁ, গতকাল বিকেলেই এই খবরে তোলপাড় পড়ে যায় সংবাদমাধ্যম। গোল্ডি ব্রার ফোন কলে মৃত্যু হুমকি দেন হানিকে। গতকাল দিল্লি থানা থেকে বেরিয়ে এমনটাই জানিয়েছেন হানি সিং। তাই পুলিশি নিরাপত্তা চাইতে দিল্লী পুলিশে দ্বারস্থ হন হানি সিং। ঘটনায় অত্যন্ত শঙ্কিত অবস্থায় রয়েছেন হানি এবং তাঁর পরিবার। হানির অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ একটি মামলাও দায়ের করা হয়েছে। একজন সিনিয়র পুলিশ অফিসারের কথায়, হরদেশ সিং ওরফে হানি সিং অভিযোগ করেছেন যে তাঁর ম্যানেজার রোহিতের ফোনে চাবরার হুমকি কল করা হয়, যেখানে কলকারী নিজেকে গোল্ডি ব্রার হিসাবে পরিচয় দিয়েছেন, এবং ৫০ লক্ষ টাকা দাবি করেছেন। সর্বশেষ আপডেট অনুসারে, দিল্লী পুলিশের বিশেষ সেল হানি সিং-কে দেওয়া হুমকিমূলক ভয়েস নোট এবং কল রেকর্ডিংগুলি তদন্ত করতে IFSO ইউনিটের সাহায্য নিচ্ছে।

দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা এবং স্পেশাল সিপি সেল এইচজিএস ধালিওয়াল ব্যক্তিগতভাবে এই বিষয়টি পর্যবেক্ষণ করছেন। প্রসঙ্গত, গোল্ডি ব্রার পুরো নাম সতবিন্দরজিৎ সিং। তিনি ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন এবং একজন বিএ স্নাতক। মুসেওয়ালা হত্যা মামলার চার্জশিট অনুযায়ী গোল্ডি ব্রার সিধু হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন। এদিকে হানি সিং-এর অভিযোগের ভিত্তিতে, গোল্ডির বিরুদ্ধে আইপিসির 387 ধারা (ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রাখা, চাঁদাবাজি করার জন্য) এবং 506 (অপরাধী ভয় দেখানো) এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

উ‍ৎসবের মরসুমে সবচেয়ে সস্তা গাড়ি বাজারে আনল Toyota, দাম শুনলে বিশ্বাস হবে না

স্মার্টফোনের ব্যবহারে ক্ষতি হচ্ছে কব্জির, জানুন সুস্থ থাকার উপায়

সুস্থ জীবনের চাবিকাঠি! সকালে এক গ্লাস ঈষদুষ্ণ জলের ৫ ম্যাজিক গুণ

বিসর্জনের আগে মহাদেবকে চিঠি! কালনার ৪৫০ বছরের দুর্গাপুজোয় কেন এই বিশেষ রীতি?

বিছানার নীচে ভুলেও রাখবেন না এই ৫ জিনিস, নিঃস্ব হয়ে যেতে হবে

মহানবমী কবে, ১৯ না ২০ অক্টোবর? হোমের শুভ মুহূর্ত জেনে নিন

আজকের রাশিফল: অবিবাহিতরা পঞ্চমীতেই মনের মানুষের দেখা পাবেন, কালো পোশাক পরা এড়ান

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা