মুক্তির আগেই ফের ধনঞ্জয় অভিনীত ছবি ঘিরে বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বর্তমান দিনে সোশ্যাল মিডিয়ার (Social media) হাত ধরে অভিনেতা অভিনেত্রী থেকে সাধারন মানুষের ট্রোল হওয়াটা যেমন নতুন কোনও বিষয় নয় ঠিক একই ভাবে কোনও সিনেমা মুক্তির আগে সেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়াটাও খুবই স্বাভাবিক ব্যাপার। কিছুদিন আগেই অক্ষ্যয় কুমার অভিনীত ‘রামসেতু’কে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। মুক্তির আগেই বিতর্কের মুখে পড়ে ধনঞ্জয় অভিনীত ছবি ‘কাঁতারা’ও। এবার একইভাবে মুক্তির আগেই বিতর্কের(Controversy) মুখে পড়ল ধনঞ্জয়ের পরের ছবি গ্যাংস্টার ড্রামা হেড বুশ (Head bush)।

হেড বুশ ছবিটি বেঙ্গালুরুর অন্ধকার জগতের উপর ভিত্তি করে লেখা বই দাদাগিরিয়া দিনাগালু অবলম্বনে তৈরি করা হয়েছে। ছবিটি নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকের মতে এই ছবিতে ভক্তিমূলক লোকনৃত্যের ব্যবহার করা হয়েছে যা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। একইসঙ্গে এই ছবি থেকে ভক্তিমূলক লোকনৃত্যের অংশটি বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন নেটনাগরিকরা। শুধু তাই নয় লোকশিল্পের দুটি ভাগ বীরগাসে এবং কারাগার ফুটিয়ে তোলার অংশগুলিকে সিনেমা থেকে বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।

অন্যদিকে ছবি মুক্তির আগেই এই বিতর্কের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন অভিনেতা ধনঞ্জয়। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে অভিনেতা ধনঞ্জয় লিখেছেন, যে তিনি বীরভদ্র স্বামীর ভক্ত। শুধু তাই নয় বীরগাসের অবমাননাকর কোনও দৃশ্য এই ছবিতে নেই বলেও নিশ্চিত করে জানিয়েছেন অভিনেতা। উল্লেখ্য এর আগে সম্প্রতি, বিতর্কের মুখে পড়ে ধনঞ্জয় অভিনীত কন্নড় অ্যাকশন থ্রিলার কাঁতারা’। ‘থাইকুদাম ব্রিজ’ নামে একটি কেরালা ব্যান্ড ছবির নির্মাতাদের বিরুদ্ধে চুরির অভিযোগ করে। ব্যান্ডটি দাবি ছিল ছবিটিতে ব্যাবহৃত ‘ভারাহ রূপম’ ট্র্যাকটি তাদের গাওয়া গান ‘নভারসামের’ একটি অনুলিপি, যা কপিরাইট আইন লঙ্ঘন করেছে।

কোজাগরী লক্ষ্মীপুজোয় ভাগ্য বদলাবে কোন রাশির? দেখে নিন রবিবারের রাশিফল

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১