‘আমার মুখে কী লেখা আছে যে, আমি সেক্স করতে পারিনা’, কেন বললেন বাদশা?

এই ছবিতে ভিকি কৌশলের এমন একটি চরিত্র ছিল, যিনি স্ত্রীকে বিছানায় সন্তুষ্ট করতে পারেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন ধরেই সংবাদপত্রে আধিপত্য বিস্তার করে রেখেছে বলিউডের এক অন্য স্বাদের ছবি ‘LUST STORIES’ এর নানারকম খবর। বলে রাখা ভাল, ভিকি কৌশল ও অভিনেত্রী কিয়ারা আদভানির অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ছিল, করণ জোহরের ‘লাস্ট স্টোরিজ’। একটু অন্য স্বাদের ছবি হলেও এই ছবিটি দর্শকদের মধ্যেও দারুণ প্রশংসিত হয়েছিল। এই ছবিতে ভিকি কৌশলের এমন একটি চরিত্র ছিল, যিনি স্ত্রীকে বিছানায় সন্তুষ্ট করতে পারেন না। এমনকি এই একই দৃশ্য, অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘গুড নিউজ’-এও দেখানো হয়েছিল।

সেখানেও দিলজিত তাঁর স্ত্রীকে বিছানায় খুশি করতে পারতেন না। কিন্তু জানেন কী, এই দুই ভূমিকাতে অভিনয়ের জন্যে সবার প্রথমে কাকে প্রস্তাব দেওয়া হয়েছিল? শোনা গিয়েছে, এই দুই চরিত্রে অভিনয়ের জন্যে প্রথমে বলিউডের র‌্যাপার বাদশাকে অফার করা হয়েছিল। সম্প্রতি, বাদশা তাঁর অভিনয় জীবন সম্পর্কে কথা বলতে গিয়ে জানালেন, কেন তিনি এই উভয় ছবিতে অভিনয় করতে চান নি। এছাড়াও, তিনি সোনাক্ষী সিনহার ‘খান্দানি শাফাখানা’-ছবির মাধ্যমে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করলেও, তা বক্সঅফিসে ভালো পারফর্ম করতে পারেনি।

তিনি বলেন, “সবার প্রথমে ‘লাভ স্টোরিজ’ ছবিতে ভিকি কৌশলের চরিত্রটি আমাকে অফার করা হয়েছিল, বউকে বিছানায় সুখী করতে পারবো না, এমন চরিত্র শুনে আমি না করে দিয়েছিলাম। আর দ্বিতীয় অফারটি ছিল গুড নিউজ। এই ছবিতে দিলজিৎ পাজি-র যে চরিত্রটি ছিল সেটিও আমাকে করতে বলা হয়েছিল,সেটাও আমি না করে দিয়েছিলাম। এরকম চরিত্র আমাকে দেওয়ার মানে কি, সেটাও আমার বোঝার বাইরে। আমার কি চেহারায় কিছু লেখা রয়েছে নাকি, আমি সেক্স করতে পারিনা! তবে আমি গানেই বেশি জোর দিচ্ছি এখন।’ তবে বাদশাকে খুব শীঘ্রই রীতেশ দেশমুখ এবং বরুণ শর্মার ‘কেস তো বান্তা হ্যায়’-ছবিতে দেখা যাবে।

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

ষষ্ঠীর সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত ৩

উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় ঐতিহ্যবাহী সাজে কাজল, মা-বোনকে আগলে রাখলেন অভিনেত্রী

সবজি ও পনিরের মেলবন্ধনে জমবে স্বাদ! পুজোতে বানান নবরত্ন কোর্মা

চলন্ত ট্রেনের এসি কামরায় পানের দোকান! বার্থে বসেই পান তৈরি করছে বিক্রেতা, ভাইরাল ভিডিয়ো

রেস্তরাঁয় যাবেন কেন? পুজোর সময়ে ঘরেই বানান স্বাদের তন্দুরি দম আলু

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?