পরিচালক অনিল কুমার নিরাপদ মানুষঃ শেফালী জারিওয়ালা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বর্তমান দিনে অভিনয় জগতকে ঘিরে প্রায়েই কাস্টিং কাউচের (Casting kauch) অভিযোগ ওঠে। অনেক পরিচালকই নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার বদলে এবার অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর প্রস্তাব দেন। আবার অনেক অভিনেত্রী পরিচালকদের বিরুদ্ধে যৌন হয়রানির (Sexual harrasment) অভিযোগও আনেন। সেই জায়গায় দাঁড়িয়ে এবার সম্পূর্ণ উল্টো কথা বললেন অভিনেত্রী শেফালী জারিওয়ালা। সম্প্রতি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘রাত্রি কে যাত্রী’ সিজন-২ তে অভিনয় করছেন বিগ বস সিজন-১৩ এর প্রতিযোগী শেফালী জারিওয়ালা (Shefali zarioyala)। এবং এই ওয়েব সিরিজে অভিনয় করতে গিয়ে তিনি পরিচালক অনিল কুমারকে নিরাপদ মানুষ বলে বর্ণনা করেছেন। ওয়েব সিরিজে একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করছেন শেফালী। এবং যৌন কর্মীর ভূমিকায় অভিনয় করতে গিয়ে তিনি প্রয়োজনে সব জামাকাপড় খুলেও অভিনয় করতে পারতেন বলে জানিয়েছেন অভিনেত্রী। শেফালী জানিয়েছেন, তিনি জানতেন যে তিনি একজন নিরাপদ মানুষের (safest Director) কাছে রয়েছেন। এবং সেটে তাকে নিরাপদ অনুভব করানোর জন্য পরিচালক অনিল কুমারকে (Anil Kumar) তিনি এই জন্য ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি একটি বেসরকারি সংবাদসংস্থাকে শেফালী জানিয়েছেন, “আমি জানতাম যে এটা করা আমার জন্য নিরাপদ ছিল। কারন আমি একজন নিরাপদ মানুষের কাছে ছিলাম। পরিচালক অনিল ভি কুমার সত্যিই আমাকে এমন কিছু কাজ করতে সাহায্য করেছিলেন যা আমার জন্য। খুবই অপ্রীতিকর ছিল। আমি নিজেকে একজন পতিতার ভূমিকায় অভিনয় করার জন্য কখনও কল্পনাও করিনি। কিন্তু উনি একজন সংবেদনশীল এবং একজন খুবই ভালো শিক্ষক। একজন পতিতার চরিত্রে অভিনয় করার জন্য যে শারীরিক ভাষা প্রয়োজন ছিল তার সঙ্গে খাপ খাইয়ে নিতে উনি আমায় খুব সাহায্য করেছেন”।

শেফালী আরও জানান, এই চরিত্রটিতে অভিনয় করা কঠিন ছিল। একইসঙ্গে এই চরিত্রটি অভিনেত্রীকে তাঁর কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে সাহায্য করে বলেও জানান শেফালী। তিনি বলেন, “আমি জানতাম এটি আমাকে আরও ভাল এবং শক্তিশালী অভিনেত্রী হতে সাহায্য করবে। এবং এই কারনেই আমি রাত্রি কে যাত্রী ২ ওয়েব সিরিজে অভিনয় করার সিদ্ধান্ত নিই। এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমাকে আরও ভাল কাজ করতে সাহায্য করবে। এবং শুধুমাত্র অনিল স্যারের জন্যই আমি এই সাহস জোগাড় করে কাজটি করতে পেরেছি।

মা দুর্গার আশীর্বামা দে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?