চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুশান্তের ম্যানেজার দিশা সৈলেনের মৃত্যু একটি দুর্ঘটনা, জানাল সিবিআই

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর কয়েক দিন আগেই মৃত্যু হয় তাঁর ম্যানেজার দিশা সৈলেনের (Disha Sailen)। মুম্বইয়ের ম্যালাডের একটি বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় দিশার। এর কয়েক দিন পরেই মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের দেহ। সুশান্তের অনুরাগীরা দিশা ও সুশান্তের মৃত্যুর মধ্যে কোনো না কোনও যোগ রয়েছে বলে সেই সময় দাবি করেছিলেন। অভিযোগ উঠেছিল দুজনকেই পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। এই ঘটনায় তদন্ত ভার তুলে দেওয়া হয়েছিল সিবিআইয়ের (CBI)হাতে এর প্রায় ২ বছর পর বুধবার তদন্তকারী অফিসারদের পক্ষ থেকে জানানো হল দিশা সৈলেনের মৃত্যু একটি দুর্ঘটনা ছিল।

বুধবার সিবিআইয়ের পক্ষ থেকে এই মামলায় যে নতুন রিপোর্ট পেশ করা হয়েছে তাতে জানানো হয়েছে অতিরিক্ত মদ্যপানের ফলে ভারসাম্য হারিয়ে দিশা সৈলেন মুম্বইয়ের ম্যালাডের ওই বহুতল থেকে পড়ে যান। এবং এর ফলেই তাঁর মৃত্যু হয়। পাশপাশি দিশার মৃত্যুর বিষয়ে যেহেতু আলাদা কোনও FIR দায়ের করা হয়নি তাই দিশার মৃত্যু সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর মামলার সঙ্গেই জুক্তন করা হয়েছে এবং এই মামলার তদন্ত এখনও চলছে বলেও জানিয়েছে সিবিআই।

উল্লেখ্য দিশা সৈলেন ছিলেন মুম্বইয়ের প্রখ্যাত সেলিব্রিটি ম্যানেজার। শেষ বার তিনি অভি৮নেতা সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার হিসেবে কাজ করছিলেন। ২০২০ সালে মাত্র ২৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। এক আম্বুলেন্সের চালক মুম্বইয়ের ম্যালাডের একটি বহুতলের সামনে তাঁর মৃত দেহ পড়ে থাকতে দেখতে পান। ওই আম্বুলেন্স চালক যখন দিশার মৃত দেহ দেখতে পান তখন দিশার থুতনির কাছে গভীর ক্ষত ছিল। তাঁর চোখ নাক ও দাঁত দিয়ে অনরগল রক্ত বের হচ্ছিল। এবং তাঁর হাত পিছন দিক থেকে বাঁধা ছিল। এর কয়েকদিনের মাথায় মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের দেহ।

Published by:

Share Link:

More Releted News:

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ