মনে নেই ভাইয়ের মৃত্যু, ডিমেনশিয়া আক্রান্ত রণধীর কাপুর

প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের খোঁজ করে রণধীর কাপুর বলেন ''ছবিতে চিন্টু খুব ভালো অভিনয় করেছে। কোথায় ও? ফোন করো, কথা বলব।''

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৩১ মার্চ মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্মে ‘শর্মা জি নমকিন’। বাবার শেষ ছবি নিয়ে আবেগঘন রণবীর। এদিন বাবার শেষ ছবি মুক্তির পর স্বাভাবিকভাবেই তিনি আবেগতাড়িত হয়ে পড়েন ও নিজের অভিজ্ঞতা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন। আর সেই সময়েই পরিবারের আরও এক প্রবীণ সদস্য অর্থাৎ রণবীরের জেঠু রণধীর কাপুর ডিমেনশিয়ায় আক্রান্ত। প্রাথমিক পর্যায়ে রয়েছে তাঁর এই রোগ। যার ফলে সব কিছু ভুলে যাচ্ছেন রণধীর কাপুর। মনে নেই নিজের ভাই ঋষি কাপুরের মৃত্যুর কথাও। আর তাই নিজের ভাইয়ের শেষ ছবি দেখে বেরিয়ে তাঁকেই খুঁজলেন অভিনেতা। প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের খোঁজ করে রণধীর কাপুর বলেন ”ছবিতে চিন্টু খুব ভালো অভিনয় করেছে। কোথায় ও? ফোন করো, কথা বলব।”

ক্যানসারে আক্রান্ত হয়ে জীবনযুদ্ধে পরাজিত হয়ে ২০২০ সালে প্রয়াত হন অভিনেতা ঋষি কাপুর। সেই সময়টা কাপুর পরিবারের কাছে খুব কঠিন ছিল। একে দেশে লকডাউন অন্যদিকে বাবাকে হারানোর যন্ত্রণা সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি। সেই সময় সদ্য নিজের ছোট ভাইকে হারানোর শোকে বিহ্বল হয়েছিলেন রণধীর কাপুর। কিন্তু এই মুহূর্তে ডিমেনশিয়ায় আক্রান্ত হয়ে তিনি ভুলতে বসেছেন সবকিছু। 

বৃহস্পতিবার অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ঋষি কাপুর অভিনীত ‘শর্মা জি নমকিন’। এই ছবি এক মধ্যবিত্ত পরিবারের অবসরপ্রাপ্ত ব্যাক্তির স্বপ্নপূরণের গল্প বলবে। এই ছবিই শেষ ছবি ছিল ঋষি কাপুরের। অসুস্থতার কারণে এই ছবির কাজ সম্পূর্ণ করতে পারেননি তিনি। পরবর্তীকালে সেই কাজ সম্পূর্ণ করেন পরেশ রাওয়াল। 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন