অনুমতি ছাড়া ​CSK-এর প্রোমোতে ‘জেলার-কুলি’-র গান ব্যবহার, ​আইনি প্যাঁচে ধোনির দল

চেন্নাই সুপার কিংসের নির্মাতাদের বিরুদ্ধে মামলার দায়ের করলেন সান টিভি নেটওয়ার্ক লিমিটেড এবং 'জেলার', 'জেলার ২' এবং 'কুলি'র নির্মাতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চেন্নাই সুপার কিংসের নির্মাতাদের বিরুদ্ধে মামলার দায়ের করলেন সান টিভি নেটওয়ার্ক লিমিটেড এবং ‘জেলার’, ‘জেলার ২’ এবং ‘কুলি’র নির্মাতারা। কারণ আইপিএল-এর এই টিমের প্রচারমূলক প্রোমোতে ‘জেলার’-এর অডিও ট্র্যাক, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সংলাপ ব্যবহার করা হয়েছে। তাও অনুমতি ছাড়াই। সেই কারণেই মামলা দায়ের করা হয়েছে আইপিএলের টিম চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। জানা গিয়েছে, এই দলের নতুন জার্সির প্রচারণা ভিডিওতে রজনীকান্ত অভিনীত জেলারের একাধিক গান ব্যবহার করা হয়েছে, তার সংলাপও ব্যবহার করা হয়েছে। যদিও বিজ্ঞাপনের বিরুদ্ধে কপিরাইট স্ট্রাইক জারি করার পর, দলটি ভিডিওটি সরিয়ে ফেলে। এবং আগের গান-সংলাপ সরিয়ে ফেলে অন্য একটি ভিন্ন মিউজিক যোগ করে এটি পুনরায় আপলোড করে।

তবে তার আগেই ‘জেলর-কুলি’র নির্মাতারা কপিরাইট লঙ্ঘনের অভিযোগ নিয়ে মাদ্রাজ হাইকোর্টে দ্বারস্থ হন এবং আইপিএলের এই টিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যেখানে সান টিভি নেটওয়ার্ক দাবি করেছিল, তাঁরা সিএসকে কখনই এই চলচ্চিত্রগুলির গান এবং অন্যান্য বিষয়বস্তু ব্যবহারের জন্যে অনুমতি নেয়নি। এগুলি কপিরাইট দ্বারা সুরক্ষিতহ। তাই এই ধরনের উপাদান কোথাও ব্যবহারের আগে পূর্বে অনুমোদনের প্রয়োজন। আর দলের জার্সি উন্মোচন প্রোমো ভিডিওটি তাঁদের পণ্যদ্রব্য ২,৩৯৯ টাকায় বিক্রি করার জন্য ব্যবহার করা হয়েছিল, যার অর্থ হল এগুলি সম্পূর্ণ অননুমোদিত বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। যা একেবারে বেআইনি। বিতর্কিত প্রচারমূলক ভিডিও টি ক্রিকেট ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছিল। এবং বিতর্কের জন্ম হয়।

এর পরেই সান টিভি নেটওয়ার্ক ১ মার্চ সিএসকে টিমকে একটি আনুষ্ঠানিক নোটিশ পাঠায়। যেখানে তাঁদের কাছে এই বিষয়ে জবাব চাওয়া হয়। এরপরেই CSK তাদের প্রচারিত ভিডিওটি মুছে ফেলে। আজ, ১৩ মার্চ এই মামলার শুনানি হয়েছে। CSK-এর প্রোডাকশন হাউস সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রের সঙ্গে চুক্তির একটি অনুলিপি উপস্থাপন করেছে। আদালতে, সান টিভির আইনজীবী ক্রিকেট দলকে ভবিষ্যতে অনুরূপ পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। মাদ্রাজ হাইকোর্ট এই গান এবং সংলাপ ব্যবহারের জন্য আরও কোনও বিধিনিষেধ বা জরিমানা প্রয়োজন কিনা তা পরে জানাবে। তবে এই বিষয়ে মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কাধীন চেন্নাই সুপার কিংস এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।

পরিবারের গোপন কথা বাইরের কাউকে বলবেন না, সমস্যা বাড়তে পারে..

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের