বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘আওয়ারাপান ২’, মুক্তির দিনে ইমরানের ছবির আয় কত হল?

মুক্তি পেয়েছে ইমরান হাশমিরের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র 'আওয়ারাপান ২'। যে ছবির জন্যে দীর্ঘদিন অপেক্ষা করেছেন ইমরান ভক্তরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তি পেয়েছে ইমরান হাশমিরের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘আওয়ারাপান ২’। যে ছবির জন্যে দীর্ঘদিন অপেক্ষা করেছেন ইমরান ভক্তরা। ছবিটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল। বহুদিন পরে আবারও পুরনো অবতারে ফিরেছেন অভিনেতা। বলা চলে, তাঁর সেই রোমান্টিক অবতার দেখার জন্যে বসেছিলেন ভক্তরা। কিন্তু ভক্তদের আশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন ইমরান। অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে তাঁর কেমিস্ট্রি ভাল লাগেনি ভক্তদের। সমলাচনকরাও ছবিটির মিশ্র পর্যালোচনা করেছেন। ছবির রেটিং ভাল নয়।

তবে ছবিটি মুক্তির আগেই ৮ কোটি টাকা আয় করেছে। পাশাপাশি ছবিটি বক্স অফিসে বাম্পার ওপেনিং পেয়েছে। তা সত্ত্বেও ছবিটি প্রথমদিনে প্রত্যাশিত আয় করতে পারেনি। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম দিনে সিনেমাটি ২১ কোটি টাকা আয় করেছে, আর বিশ্বজুড়ে আরও ৬ কোটি টাকা আয় করেছে। সুতরাং প্রথম দিনে ছবির মোট আয় দাঁড়িয়েছে ২৭.২০ কোটি টাকা। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘আওয়ারাপান’ বক্স অফিসে ফ্লপ হয়েছিল এবং বিশ্বজুড়ে সিনেমাটি মোট ১২.৫০ কোটি টাকা আয় করেছিল।

সুতরাং, মুক্তির প্রথম দিনেই ‘আওয়ারাপান ২’ ‘আওয়ারাপান’-এর মোট সংগ্রহকে ছাড়িয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ‘আওয়ারাপন ২’ ৪৫ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে। তবে ‘আওয়ারাপন ২’-এর মাধ্যমে একক নায়ক হিসেবে ইমরানের এটাই সবচেয়ে বড় ওপেনিং। কারণ বিগত বহু বছর ধরে বক্সঅফিসে কোনও হিট ছবি উপহার দিতে পারেননি তিনি। তাই এই ছবি নিয়ে ইমরান ভক্তদের মধ্যে উত্তেজনা বহাল রয়েছে। এদিকে সানি দেওল এবং প্রীতি জিন্টার ছবি ‘বাটওয়ারা ১৯৪৭’ ও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। মাত্র ৫ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে ছবিটি।

পাহাড়ি কুয়াশা আর সবুজ চা বাগান, ছুটি কাটাতে চলুন উত্তরবঙ্গের পুবং

পুজোয় শহরের কোলাহল এড়াতে চান? ঢুঁ মারতে পারেন বিষ্ণুপুরে

আউশগ্রামের মাজি পরিবারের পুজোয় দেবীকে দেওয়া হয় সাত শাকের ভোগ

রান্নাঘরের শুকনো লঙ্কা দিয়ে গড়লেন দুর্গা, কলেজ পড়ুয়ার অভিনব প্রতিমা এবার মণ্ডপে

পুজোর দিনে সন্তানকে বকাঝকা করলে বিপদ হওয়ার আশঙ্কা, জটিল সমস্যার সমাধান হবে

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী