অশালীন ‘Volume 1’ গান সরাতে হাইকোর্টের নির্দেশ, Honey Singh-Badshah বিতর্কে বড় বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ   অশালীন ও নারীবিদ্বেষী গানের বিরুদ্ধে কড়া অবস্থান নিল দিল্লি হাইকোর্ট। বিতর্কিত ‘Volume 1’ গানকে কেন্দ্র করে Yo Yo Honey Singh ও Badshah-এর নাম জড়াতেই আদালত সরাসরি হস্তক্ষেপ করে গানটি সব ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ দিয়েছে। এই রায় ঘিরে সঙ্গীত জগতে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

বৃহস্পতিবার শুনানিতে দিল্লি হাইকোর্ট ‘ভলিউম ১’ গানটিকে “grossly vulgar” এবং “নারীদের প্রতি গভীরভাবে অপমানজনক” বলে মন্তব্য করে। আদালত জানায়, এই ধরনের গান কোনওভাবেই জনসমক্ষে থাকা উচিত নয়। সঙ্গে সঙ্গে নির্দেশ দেওয়া হয়, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে গানটি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।

আদালত আরও জানায়, শুধু মূল গান নয়—এর রিমিক্স, ক্লিপ বা আংশিক অংশও যেন কোথাও উপলব্ধ না থাকে, তা নিশ্চিত করতে হবে। বিচারপতিরা বলেন, “এই গান আদালতের বিবেককে নাড়িয়ে দিয়েছে,” যা বিরল ঘটনা। যদিও Yo Yo Honey Singh ও Badshah এই গানের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন, তবুও কনসার্টে এর কিছু অংশ পরিবেশনের বিষয়টি আদালতের নজরে আসে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই নোরা ফাতেহি -র একটি গানও অশালীনতার অভিযোগে বিতর্কে জড়িয়ে পড়ে এবং সেটিও সরানোর দাবি ওঠে। ফলে পরপর এই ধরনের ঘটনায় সঙ্গীত জগতে কনটেন্ট নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সব মিলিয়ে, এই রায় শুধু একটি গান সরানোর নির্দেশ নয়, বরং ডিজিটাল কনটেন্টে শালীনতা ও দায়বদ্ধতার প্রশ্নে বড় বার্তা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার