৫ কোটিতে কিনে ৮ কোটিতে বিক্রি, গণেশ চতুর্থীতেই বিলাসবহুল ফ্ল্যাট বেচলেন সোনু

Share:

নিজস্ব প্রতিনিধি: গণেশ চতুর্থীতেই মুম্বইয়ের বিলাসবহুল আবাসন বেচলেন অভিনেতা সোনু সুদ। তবে কী পকেটে টান ধরল অভিনেতার? এমনিতেই সারাক্ষণ গরীব দুঃখী দের কথাই ভেবে চলেছেন অভিনেতা। যতদূর সম্ভব তাঁদের সাহায্য করার চেষ্টা করছেন। করোনার সময় থেকেই অভিনেতার এই রূপ বাইরে এসেছিল। যখন তিনি মৃত্যু ঝুঁকি নিয়ে অসংখ্য শ্রমিকদের বাড়ি পাঠিয়েছিলেন, যাঁরাই তাঁর কাছে সাহায্য চেয়েছেন, দয়ার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। আজও সোনু সুদের মুম্বইয়ের বাড়িতে ভিড় জমে সাহায্য প্রার্থীদের। পাশাপাশি অভিনয় কেরিয়ারও তাঁর দুর্দান্ত চলছে।ইতিমধ্যেই পরিচালক হিসেবে ডেবিউ করেছেন সোনু।

যাই হোক, বুধবার গণপতি বাপ্পাকে তাঁর বান্দ্রার বাড়িতে স্বাগত জানিয়েছেন অভিনেতা। আর একই দিনে মুম্বাইয়ের মহালক্ষ্মীতে তাঁর অ্যাপার্টমেন্টটি ৮.১০ কোটি টাকায় বিক্রি করেছেন অভিনেতা। অ্যাপার্টমেন্টটি লোখণ্ডওয়ালা মিনার্ভাতে অবস্থিত। প্রায় ৮.১০ কোটি টাকায় ফ্ল্যাটটি বিক্রি করেছেন অভিনেতা। তবে কী পকেটে টান ধরল নাকি তাঁর? স্কয়ার ইয়ার্ডস কর্তৃক পর্যালোচনা করা নথি অনুসারে, ফ্ল্যাট বিক্রির লেনদেনটি এই মাসেই সম্পন্ন হয়েছে। সোনু যে অ্যাপার্টমেন্টটি বিক্রি করেছেন তার কার্পেট এরিয়া ১,২৪৭ বর্গফুট এবং বিল্ট-আপ এরিয়া ১,৪৯৭ বর্গফুট। অ্যাপার্টমেন্টের পাশাপাশি, দুটি পার্কিং স্পেসও রয়েছে। স্ট্যাম্প ডিউটি ​​বাবদ ৪৮.৬০ লক্ষ টাকা পরিশোধ করা হয়েছিল এবং নিবন্ধন চার্জ ৩০,০০০ টাকা ছিল। অভিনেতা ২০১২ সালে ৫.১৬ কোটি টাকায় সম্পত্তিটি কিনেছিলেন, সুতরাং ১৩ বছর পর, ফ্ল্যাটটি বেচে প্রায় ২.৯৪ কোটি টাকা লাভ করলেন নায়ক।

সুতরাং বুঝতেই পারছেন, বেশি দামে বেচার কারণেই অভিনেতা তাঁর ফ্ল্যাট বেচে দিয়েছেন।সোনু সুদকে শেষবার “ফতেহ” ছবিতে দেখা গিয়েছিল, যা এই বছরের জানুয়ারিতে বড় পর্দায় মুক্তি পেয়েছিল। ছবিটির লেখা, প্রযোজক এবং পরিচালক সবটাই ছিলেন সোনু। তবে ছবিটি সমালোচকদের কাছ থেকে এটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এবং বক্স অফিসে ১৩.৩৫ কোটি টাকা আয় করেছে। বর্তমানে, সোনু এখনও কোনও ছবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। বলিউড ছাড়াও, এই অভিনেতা দক্ষিণী চলচ্চিত্র শিল্পেও একটি শক্তিশালী ছাপ রেখে গেছেন।সোনু সুদ বুধবার গণপতি বাপ্পাকে তার বাড়িতে স্বাগত জানিয়েছেন এবং তিনি তার গণেশ চতুর্থী উদযাপনের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম