অবশেষে মুক্তির অনুমোদন পেল হানসল মেহতা অভিনীত ছবি “ফরাজ”

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তির অনুমোদন পেল হানসল মেহতা অভিনীত ছবি “ফরাজ”(Faraz)। ২০১৬ সালে ঢাকায় ‘হলি আর্টিসান ক্যাফে’তে সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে এই ছবিটি তৈরি করা হয়েছে। কিন্তু আইনি জটিলতার কারণে এই ছবির মুক্তি আটকে যায়। ওই সন্ত্রাসবাদী হামলায় নিহত দুই মেয়ের মা ‘ফরাজে’র মুক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলার শুনানিতে এই ছবি মুক্তির অনুমোদন দেন দিল্লির হাইকোর্ট(Delhi Highcourt)।

উল্লেখ্য হলি আর্টিসান ক্যাফেতে সন্ত্রাসবাদী হামলায় নিহত দুই মেয়ের মা ফরাজের মুক্তির বিরুদ্ধে আদালতে মামলা করেন। তাঁদের অভিযোগ ছিল এই ছবিতে তাঁদের  মৃত মেয়েদের খারাপ ভাবে দেখানো হতে পারে। সংবিধানের ২১ নম্বর ধারায় এই ছবির বিরুদ্ধে মামলা করা হয়। মামলার শুনানিতে ‘ফরাজে’র নির্মাতারা জানান, ছবির দাবিত্যাগ পত্রে জানানো হয়েছে, যে ছবিটি একটি সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত একটি কাল্পনিক রচনা। এবং দুই কন্যার পাশপাশি ছবির অনান্য চরিত্রগুলিও কাল্পনিক। এমনকি কোনোভাবেই অভিযোগকারীদের মেয়েদের এই ছবিতে সংবেদনশীল ভাবে তুলে ধরা হয়নি বলেও জানান ছবির নির্মাতারা। পাশপাশি ছবির সমস্ত তথ্য পাবলিক ডোমেনে ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে বলেও আদালতকে জানান ‘ফরাজে’র নির্মাতারা।

এরপরেই দিল্লি হাইকোর্ট রায় দেন, সিনেমাটি দ্বারা কোনোভাবেই গোপনীয়তার অধিকার প্রভাবিত হয়নি বা মৃতদের মর্যাদার কোনও অবমাননা করা হয়নি। আদালতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যদি ‘ফরাজে’র নির্মাতাদের দেওয়া দাবিত্যাগ পত্রে মামলাকারীরা সিনেমায় মানহানিকর কোনো দিক খুঁজে পান, তবে সেক্ষেত্রে সিনেমাটি মুক্তি পাওয়ার পরেও তাঁরা আদালতে যেতে পারেন। কিন্তু এখন শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে ‘ফরাজে’র স্ক্রিনিং বন্ধ রাখলে নির্মাতাদের জন্য অপূরণীয় ক্ষতি হবে।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রয়াত দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো

লালুর জন্মদিনে লউন্ডা নাচ, খুশি হয়ে শিল্পীকে নিজের হাতের হিরের বালা দিলেন রাবড়ি

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

মিউনিখ থেকে ফেরার সময় আচমকা অসুস্থ, না ফেরার দেশে কিংবদন্তি শুটার যশপাল রানা

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?