বিতর্ক থেকে হাতাহাতি, অ্যাপ ক্যাব চড়ার ভয়ানক অভিজ্ঞতা সুদীপার

Share:

নিজস্ব প্রতিনিধি: জি বাংলার জনপ্রিয় টিভি শো রান্নাঘরের প্রাক্তন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। বালিগঞ্জ থেকে নিউটাউনে দাদার বাড়ি যাওয়ার সময়ে যে ঘটনা ঘটেছে তা কল্পনাতীত। সুদীপার সঙ্গেই ছিল তার ছেলে সুদীপা আদিদেব চট্টোপাধ্যায়। বাড়ির গাড়িতে না গিয়ে এদিন ‘অ্যাপ ক্যাব’ করেই রওনা দিয়েছিলেন। কিন্তু মাঝ রাস্তায় ঘটে বিপত্তি। ক্যাবের চালকের সঙ্গে বচসা গড়ায় হাতাহাতিতে। বিরাট অভিযোগ এনেছেন সুদীপা চট্টোপাধ্যায়।

ঘটনাটি রবিবারের। সুদীপা জানিয়েছেন, বাড়ির গাড়ি না থাকায় তিনি বন্ডেল রোডে নিজের দোকান থেকে ক্যাব বুক করে গাড়িতে উঠেছিলেন ছেলেকে নিয়ে। তিনি জানা দাদার বাড়ি যাওয়ার জন্য মিষ্টি কিনবেন বলে একটি জায়গায় দাঁড়ানোর কথা বলেন গাড়ির চালককে। তাতেই রাজি হননি চালক। সুদীপার কথায় আরও একটা স্টপ যোগকরার কথা বলে চালক। সুদীপা দু’মিনিটের জন্য সেটা করতে চাননি। তবে চালক রাজি না হওয়ায় তিনি বলেছিলেন, “আমি জানি না কী করে করতে হয়, আপনি করে দিন।” এখান থেকেই দুজনের তর্ক-বিতর্কের শুরু হয় বলেই জানিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: মেয়ের বাবা হওয়ার খুশিতে পাপারাজ্জিদের মিষ্টি বিতরণ রাজকুমারের

 সুদীপার আরও অভিযোগ তিনি নিউটাউন যাওয়ার জন্য চালককে বলেছিলেন বন্ডেল রোড দিয়ে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে পার্ক সার্কাস থেকে মা উড়ালপুল ধরে যাওয়ার জন্য। এই কথাতেও চালক রাজি হননি বলে জানান সুদীপা। এমনকি গাড়ি অন্য দিকে দিয়ে নিয়ে যাওয়ায় ও নোংরা ভাষায় আক্রমণ করে বলেও দাবি করেন তিনি। তারপরেই তর্ক-বিতর্ক থেকে গাড়ির চালক মারতে উদ্যত হয়। সেই সময়ে পিঠে ঘুষি দেন বলেই জানয়েছেন সুদীপা। ঘটনা দেখে তাঁর ছোট ছেলে আদিদেব খুব ভয় বলেও জানিয়েছেন সুদীপা। এই বিষয় নিয়ে তিনি কড়েয়া থানায় অভিযোগ জানাবেন বলেও জানয়েছেন সুদীপা।

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর