এই মুহূর্তে

ইরান-আমেরিকা যুদ্ধ আতঙ্কে দুবাইয়ে আটকে হানি সিংহ, কেমন আছেন র‍্যাপার?

নিজস্ব প্রতিনিধি: ইরান-ইজরায়েলের সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। আতঙ্কে কাঁপছে পশ্চিম এশিয়া। গত সপ্তাহ থেকে আমেরিকা এবং ইজরায়েলের যৌথ বাহিনী ইরানের উপর হামলা চালাচ্ছে। যার ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেইনি-সহ প্রায় ৫৫৫ জন মারা গিয়েছেন। তার বদলা নিতেই ইরান এখন রুদ্রমূর্তি ধারণ করেছে। আমেরিকা-ইজরায়েলের উপর পরপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধ আতঙ্কে ভয়ে কাঁপছে সংযুক্ত আরব আমিরাত, দোহা, কাতার-সহ একাধিক দেশ। গতকাল রাতে সৌদির রিয়াধে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানকে মদত দিচ্ছে পাকিস্তান।

এমন পরিস্থিতিতে পাকিস্তানকে ভিসা দেওয়ায় নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বন্ধ হয়েছে বিমানবন্দর। বাতিল হয়েছে শয়ে শয়ে বিমান। সেই কারণেই দুবাইয়ে আটকে পড়েছেন একাধিক ভারতীয় তারকা। যার মধ্যে রয়েছেন, নার্গিস ফাখরি, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, হানি সিংহ, এশা গুপ্তা, হানি সিং, পঞ্জাবি গায়ক এমী ভির্কের পরিবার-সহ একাধিক ভারতীয় তারকা। তবে তাঁরা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন এবং নিজেদের আপডেট দিচ্ছেন। র‍্যাপার হানি সিংহও দুবাই রয়েছেন এবং তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে আশ্বস্ত করেছেন যে, তিনি দুবাইতে নিরাপদে আছেন এবং তাঁর কাজের প্রতিশ্রুতি অব্যাহত রেখেছেন। হিরদেশ ওরফে হানি তাঁর স্টুডিও থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা দুবাইতে নিরাপদে আছি। কাজ করছি।’

গত ফেব্রুয়ারিতে, হানি সিংহ কার্টেল সহিংসতার সময় মেক্সিকোতে ছিলেন। এবং সেখান থেকেও তিনি নিজের আপডেট শেয়ার করেছ বলেছিলেন তিনি মেক্সিকোতে নিরাপদ আছেন। এদিকে গতকাল সোমবার, ইজরায়েলি যুদ্ধবিমানগুলি বৈরুতের দক্ষিণ শহরতলিতে তীব্র বিমান হামলা চালিয়েছে।লেবাননের রাজধানীর দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দাহিহকে লক্ষ্য করে হামলা চালায়, যার ফলে অনেক বাসিন্দা আরও উত্তেজনার আশঙ্কায় বাড়িঘর ছেড়ে পালায়। হতাহতদের সরিয়ে নেওয়া হয়। অ্যাম্বুলেন্স গুলি ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে যায়। তবে সরকারিভাবে হতাহতের সংখ্যা পাওয়া যায়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাতে কাজ নেই, বাড়িতে বসেই দিন কাটছে রাজদীপের, হঠাৎ কী হল অভিনেতার?

‘অশ্লীলতার সব সীমা লঙ্ঘন’, সঞ্জয়-নোরার নতুন গান নিষিদ্ধ করার ডাক নেটমহলের

১৩০০ ঘণ্টায় তৈরি, অস্কারের মঞ্চে নজর কাড়ল প্রিয়াঙ্কার বহুমূল্যের ‘স্নেক নেকলেস’

আচমকা বদলে গেল সলমানের ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির নাম, কোন বিতর্কে এমন সিদ্ধান্ত?

অস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পেয়ে কেঁদেই ফেললেন জেসি বাকলি

‘হাওয়া হাওয়া’ গানের জন্যে আমাকে ৪৫ লক্ষ টাকা দিয়েছেন ‘ধুরন্ধর’ নির্মাতারা’, বড় দাবি পাক গায়কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ