কেমন আছেন ‘পটল কুমার গানওয়ালার’ হিয়া? জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: একসময় সন্ধ্যে হলেই টিভিতে চলতো পটল কুমার গানওয়ালা। মানুষের মনে খুব অল্প সময়ে জায়গা করে নিয়েছিলেন হিয়া দে। এই মুহুর্তে সিরিয়াল-শুটিং থেকে শতহস্ত দূরে তিনি। আপাতত পড়াশোনা নিয়ে ব্যস্ত তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা একেবারে চোখে পড়ার মতো। সম্প্রতি, হাসপাতালের বিছানায় শুয়ে ছবি দিয়েছেন হিয়া। অনুরাগীদের মধ্যে তাঁকে ঘিরে চিন্তা শুরু হয়েছে।

হিয়ার মা শ্রাবণী দে জানিয়েছেন, বেশ জটিল একটা অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। বর্তমানে বাইপাস সংলগ্ন এক হাসপাতালে ভর্তি তিনি। ওই টেলি অভিনেত্রীর পেটে প্রায় ১৫ সেন্টিমিটার একটি টিউমার এবং সিস্ট ছিল । সেই টিউমারই অস্ত্রোপচার করে বার করা হয়েছে। যদিও হিয়ার কোনও অসুবিধা ছিল না শরীরে। মঙ্গলবারও নাচের ক্লাসে গিয়েছিলেন। আচমকা হিয়ার পেটটা ফোলা দেখে তাঁর বাবা-মা। তাঁরা তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যান হিয়াকে। সবকিছু পরীক্ষা করে দেখা যায়, হিয়ার টিউমর ধরা পড়েছে।

আপাতত অভিনেত্রী সুস্থ আছেন। তাঁর বাবা মা এখন অনেকটা স্বস্তিতে। চিকিৎসকেরা জানিয়েছেন, এটা একেবারেই বিরল ঘটনা। খুব তাড়াতাড়ি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

তিন মাস বিছানায় থাকতে হবে হিয়াকে। অষ্টম শ্রেণিতে পড়েন হিয়া। ‘পটল কুমার গানওয়ালা’ সিরিয়ালের পর ‘ফেলনা’-তে দেখা গিয়েছিল তাঁকে। এখনই সিরিয়ালে ফেরার কোনও পরিকল্পনা নেই তাঁর। পড়াশোনার পাশপাশি নাচের প্রশিক্ষণ নেওয়াটা চালিয়ে যেতে চান তিনি।

জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুম্বইয়ে ATS-এর জালে সন্দেহভাজন

ঈশান ছিটকে যেতেই কপাল খুলবে বৈভবের? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

লক্ষ্মীপুজোর বাজারেও মূল্যবৃদ্ধির কোপ, পুজোর সামগ্রী কিনতে নাভিশ্বাস গৃহস্থের

ভয়াবহ দুর্ঘটনা, রাজস্থানে পুণ্যার্থী বোঝাই বাসে ট্রেলারের ধাক্কায় মৃত ৩

জানালার পাশে ভুলেও রাখবেন না এই ৭টি জিনিস, সামান্য অসাবধানতায় ঘটতে পারে বড় দুর্ঘটনা

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

Airtel গ্রাহকদের জন্য বড় খবর, ২০০ টাকার রিচার্জে বিনামূল্যে দেখা যাবে YouTube Premium

ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা ইন্টারনেটের কেবল কেটে দেওয়ার হুমকি তেহরানের

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর