চিন্টুর ওভার বাউন্ডারি, পোস্ট জাভেদ আখতারের

এটা তোমার শেষ ছবি। তুমি বাউন্ডারির বাইরে ছক্কা হাঁকিয়ে ফেলেছো। কেন বল তো আমরা তোমাকে মিস করব না?।'' 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে ঋষি কাপুরের শেষ ছবি ‘শর্মা জি নমকিন’। আর মুক্তির পর থেকে দারুণ হিট হয়েছে এই ছবি। চিন্টু জি অর্থাৎ ঋষি কাপুরের শেষ ছবি দেখে আবেগঘন হয়ে পড়েছেন জাভেদ আখতার। । ছবিটি দেখার পর টুইট করে তিনি লিখেছেন ” শর্মা জি নমকিন দেখলা। অত্যন্ত ভালো গল্প ও অত্যন্ত ভালো পরিচালনা। ধন্যবাদ পরেশ রাওয়াল আপনাকে এই ছবিতে আপনার বিশেষ অবদানের জন্য। এবার আসা যাক চিন্টু তোমার প্রসঙ্গে। এটা তোমার শেষ ছবি। তুমি বাউন্ডারির বাইরে ছক্কা হাঁকিয়ে ফেলেছো। কেন বল তো আমরা তোমাকে মিস করব না?।” 

 

বলে রাখা ভালো ঋষি কাপুরের শেষ ছবি নিয়ে কাপুর পরিবার বেশ উৎসাহী ছিল। যা অত্যন্ত স্বাভাবিক। ছেলে রণবীর বাবার মৃত্যুর পর এই ছবির কাজ কীভাবে শেষ করা যায় তা নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় ছিলেন। শেষমেশ বাবার শেষ কাজকে মর্যাদা দিতে পেরেছেন তিনি। বাবার শেষ কাজ হ্নিয়ে রণবীরের এই ভাবনার সম্পর্কে অবগত হয়ে ঋষি কাপুরের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেন পরেশ রাওয়াল। 

এক অবসর প্রাপ্ত ব্যাক্তির চাকুরিজীবন শেষ হওয়ার পর কীভাবে নিজের স্বপ্ন নিয়ে বাঁচছেন তাই তুলে ধরছে এই ছবি। আর নিজের মধ্যে রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করা বা সবাইকে খাইয়ে আনন্দ পাওয়ার যে ইচ্ছা নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলেন শর্মা জি তা পূরণ করতে শুরু করেন আর তা নিয়েই এই ছবির গল্প। 

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০