দাদা কবিরকে প্রথম ফোঁটা বোন কাব্যর, ছেলে-মেয়ের মিষ্টি ছবি শেয়ার করলেন মা কোয়েল

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাইফোঁটায় একেবারে মন ভালো করা ছবি। সেলবেরা ভাইফোঁটায় কে কেমন আয়োজন করেন সেই দিকে নজর থাকে অনুরাগীদের। এই বিশেষ দিনেই ভক্তদের চমক দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তাঁর একরত্তি মেয়ে ফোঁটা দিচ্ছে তার দাদা কবিরকে। দাদা-বোনের সেই সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেই ছবি দেখেই ভালবাসায় ভরিয়েছেন অনুরাগীরা।

দাদা কবিরকে এটাই প্রথম ফোঁটা কোয়েল ও নিসপালের কন্যা কাব্যার। মায়ের কোলে বসে দাদাকে ফোঁটা দিতে দেখা গিয়েছে তাকে। দুই ভাই-বোনের মুখেই অনাবিল হাসি মন কেড়েছে দর্শকদের। ভাইফোঁটার বিশেষ দিন উপলক্ষ্যে কবিরের পরণে ছিল হলুদ পাঞ্জাবি আর তার ছোট্ট বোনকে দেখা গিয়েছে গোলাপি রং-এর জামায়। যে জামার উপর রয়েছে ফ্লোরাল প্রিন্ট। সকলকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। ছেলে মেয়ের ছবির পাশাপাশি বাড়িতে ভাইফোঁটা পালনের বেশ কিছু মুহূর্তও শেয়ার করেছেন তিনি। সকলকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “ভাইফোঁটায় …ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা!”

নায়িকা আগেই জানিয়ে ছিলেন দাদা কবির বোনকে নিয়ে সারা ক্ষণ মেতে থাকে। সেই ছবি এদিন ধরা পড়েছে। দুই খুদের মিষ্টি মুহূর্তের ছবি এখন চর্চার কেন্দ্র বিন্দুতে। মল্লিকবাড়িতে  ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন ছিল  ধুমধাম করে।  নায়িকা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন  তিন প্রজন্মের একসঙ্গে বিশেষ দিন উদ্‌যাপনের মুহূর্ত । শেয়ার করা  একটি ছবিতে দেখা যাচ্ছে বোনের থেকে ফোঁটা নিচ্ছেন অভিনেতা রঞ্জিত মল্লিক।  কোয়েলও ফোঁটা দিয়েছেন তাঁর ভাই-দাদাদের। তবে সকলের থেকে মূল আকর্ষণর কেন্দ্রে ছিল ছিল কবির ও কাব্য ।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল