সূর্যকুমার যাদবের বিরুদ্ধে ৫০০ কোটির মানহানি মামলা দায়েরের হুঁশিয়ারি বাঙালি অভিনেত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি অভিনেত্রী খুশি মুখার্জিকে ঘিরে নতুন করে বিতর্কের পারদ চড়েছে। ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদবকে নিয়ে তাঁর করা মন্তব্য আবারও আলোচনায় এসেছে। কিছুদিন আগে খুশি সংবাদমাধ্যমে দাবি করেছিলেন, সুর্যকুমার নাকি তাঁকে একাধিকবার ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন। এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়।

এর মধ্যেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জান আনসারি খুশির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। হঠাৎ করে এত বড় আইনি পদক্ষেপে খুশি কিছুটা চাপে পড়েন এবং নিজের বক্তব্য থেকে সরে আসেন। কিন্তু সেখানেই থেমে থাকেননি তিনি। ফের একবার ইউ-টার্ন নিয়ে নতুন বক্তব্যে আলোড়ন ফেলেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: দুই পক্ষের স্ত্রীর মধ্যে জোর চর্চা, এমন পরিস্থিতিতে কেমন আছেন হিরণের মেয়ে নিয়াসা?

সম্প্রতি পাপারাজ্জিদের সঙ্গে কথা বলতে গিয়ে খুশি বলেন, যদি সূর্যকুমার যাদব এই মানহানির মামলায় পরাজিত হন, তাহলে তিনি নিজেই ক্রিকেটারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা দায়ের করবেন। একইসঙ্গে খুশি জানান, অনেকদিন আগে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ কথপোকথন হয়েছিল এবং তাতে কোনরকম অশালীনতা বা ভুল কিছু ছিল না। তাঁর দাবি, সাধারণ আলাপচারিতাকেই অযথা বাড়িয়ে দেখানো হচ্ছে।

খুশির কথায়, বিভিন্ন পেশার বহু মানুষ, এমনকি ক্রিকেটাররাও তাঁর সঙ্গে কথা বলেন। তিনি কখনও কাউকে মানহানি করার উদ্দেশ্যে কিছু বলেননি। যিনি তাঁর বিরুদ্ধে মামলা করেছেন তাঁকেও তিনি ব্যক্তিগতভাবে চেনেন না বলে দাবি করেছেন খুশি। অভিনেত্রী আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত তিনি কোনো আইনি নোটিস পাননি।

এর আগেও খুশি স্পষ্ট করেছিলেন, তিনি সূর্যকুমার যাদবকে আক্রমণ বা রক্ষা কোনোটাই করছেন নাম ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ” কথাটা আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। হয়তো বলা উচিত হয়নি, কিন্তু তাতে মানহানিকর কিছু ছিল না।” যদিও এই পুরো বিতর্কে নেটিজেনদের একাংশ খুশির তীব্র সমালোচনা করেছেন। অনেকেই দাবি করেছেন, আলোচনায় থাকার জন্যই তিনি এই ধরনের মন্তব্য করছেন।

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচ, হানিয়া আমিরের ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

ভক্ত সেজে মন্দিরে প্রবেশ, সুযোগ পেতেই প্রতিমার গয়না লুট! গ্রেফতার ১

ভোররাতে বিমানবন্দরের কাছে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২২ গাড়ি

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন