নেতাজি ইনডোর নয়, কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আসর বসতে পারে এই প্রেক্ষাগৃহে

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। হাতে আর মাত্র কিছু সময়। প্রতি বছর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়। তবে এই বছর আলিপুরের ধন ধান্য প্রেক্ষাগৃহে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। প্রতি বছর বলিউড থেকে টলিউডের নামকরা তারকারা এসে ভরিয়ে তোলেন চলচ্চিত্র উৎসব।

এইবছর এখনও পর্যন্ত আগত অতিথিদের তালিকা ঠিক হয় নি। তবে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ‘নেতাজি ইন্ডোর স্টেডিয়াম’ থেকে ‘ধন ধান্য প্রেক্ষাগৃহ’ কেন ? জানা গিয়েছে, বিশ্বমানের এই প্রেক্ষাগৃহ এখন কলকাতা শহরের একটি অন্যতম আইকনিক স্থান। বেশিরভাগ সরকারি অনুষ্ঠানই এখন এই প্রেক্ষাগৃহে হয়। তাই উদ্যোক্তাদের প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে ধন ধান্য।

যদিও আরও একটি সূত্রের খবর, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহও রয়েছে পছন্দের তালিকায়। জানা গিয়েছে, এই বছর চলচ্চিত্র উৎসবে বিশেষ স্ক্রিনিং ও প্রদর্শনীর মাধ্যমে তপন সিনহার জন্মশতবার্ষিকী উদযাপন হবে। তাই উদ্বোধনী ছবি হিসেবে তাই রবি ঘোষ অভিনীত ‘গল্প হলেও সত্যি’ সিনেমাটিকে বেছে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৪ ডিসেম্বর শুরু হওয়া এই চলচ্চিত্র উত্সব চলবে ১১ তারিখ পর্যন্ত। ইতিমধ্যেই আন্তজার্তিক বিভাগ, ভারতীয় ভাষার ছবি, নেটপ্যাক, ছোট ছবি ও বেঙ্গলি প্যানোরামা বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ হয়েছে। আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে থাকছে ১৪টি ছবি মনোনীত। ফ্রান্স, বুলগেরিয়া, জাপান সহ বিভিন্ন দেশের সিনেমাও রয়েছে। ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পনাহির সম্পাদনায় নাদের সেইভারের পরিচালনায় তৈরি ‘দ্য উইটনেস’ ছবিটি রয়েছে প্রতিযোগিতায়। ভেনিস চলচ্চিত্র উৎসবে এই ছবির প্রিমিয়ার হয়েছিল। এছাড়াও আশিস অভিকুন্তকের ‘বিধ্বস্ত’ রয়েছে এই তালিকায়।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা