‘আমার স্বামী একাই লড়ল, আমি কোণায় বসে কাঁদছিলাম’, বাড়িতে চোরের খপ্পরে সোহা-কুণাল

শুধু সইফ আলি খানের বাড়িতে নয়, চোরের খপ্পরে পড়েছিলেন সইফের বোন তথা অভিনেত্রী সোহা আলি খান এবং তাঁর স্বামী কুণাল খেমুও।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু সইফ আলি খানের বাড়িতে নয়, চোরের খপ্পরে পড়েছিলেন সইফের বোন তথা অভিনেত্রী সোহা আলি খান এবং তাঁর স্বামী কুণাল খেমুও। ২০২৫ সালের জানুয়ারিতে অভিনেতা সইফ আলি খানের বান্দ্রার বাড়িতে চুরির ঘটনা গোটা মহারাষ্ট্রকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। ভোররাতে অভিনেতার বাড়িতে চোর ঢুকেছিল। তাঁর ছোট ছেলের আয়ার সঙ্গে তুমুল তর্ক-বিতর্কের আওয়াজ শুনে অভিনেতা ছুটে আসেন এবং তাঁর সঙ্গে চোরের উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় সইফের পেটে ছুরি ঢুকিয়ে দেয় চোর। এরপর পালিয়ে যায়। অভিনেতাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় এবং তাঁর বিরাট অস্ত্রোপচার হয়।

এই ঘটনায় অনেক তল্লাশির পর অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং জানা যায় তিনি বাংলাদেশের বাসিন্দা। এই ঘটবার পতৌদি পরিবারের সকলে ভয় পেয়ে গিয়েছিলেন, দাদার জন্যে ভয় পেয়েছিলেন সোহাও। তবে দাদার বাড়িতে হামলার আগে একই রকম চুরির ঘটনা ঘটেছিল তাঁর শ্বশুরবাড়িতেও। কুণাল খেমুর সঙ্গে বিয়ের প্রথম বছরে একদিন তাঁদের বাড়িতে চোর ঢুকেছিল। ভোর চারটে নাগাদ তাঁদের শোওয়ার ঘরে হঠাৎ-ই একজন অজ্ঞাত ব্যক্তি ঢুকে পড়েছিল। তখন তারা স্বামী, অভিনেতা-পরিচালক কুনাল খেমুর, হাতে প্লাস্টার ছিল। তা নিয়েই কুণাল চোরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। এমন দৃশ্য দেখে সোহা আলি খান এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে, তিনি আতঙ্কে ঘরের এক কোণে দাঁড়িয়ে কাঁদছিলেন।

সম্প্রতি একটি পডকাস্টে অভিনেত্রী বলেছেন, ‘বহু বছর আগে আমাদের বাড়িতে চোর ঢুকেছিল। কুণাল যখন চোরের মুখোমুখি হয়, তখন আমি এক কোণে দাঁড়িয়ে কাঁদেছিলাম। ঘটনাটা মাঝরাতে ঘটেছিল। স্বাভাবিক ভাবেই এই ঘটনার জন্যে আমরা প্রস্তুত ছিলাম না, কিন্তু আমি কুণালকে সাহায্য করতে পারতাম। কিন্তু আমি একেবারেই সাহসী নই। যখন ঘটনাটি ঘটেছিল, তখন আমার হাত-পা কেমন যেন কাঁপছিল। আমি একজন কাপুরুষ।’ এছাড়া একই পডকাস্টে তাঁর সইফ আলি খানের সঙ্গে কেমন সম্পর্ক তা নিয়েও আলোচনা করেন। জানান, তাঁর দাদা তাঁর একজন ভাল পরামর্শক। মেয়ে তাঁর স্টাইলিংয়ের পরামর্শক। তাঁর বৌদি কারিনা গসিপ পার্টনার। পেশাগত জীবনে সোহা আলি খানকে সর্বশেষ নুসরাত ভারুচার সঙ্গে ২০২৫ সালের ছবি ‘ছোড়ি ২’-তে দেখা গিয়েছিল।

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর