আবারও ধোনি বেশে পর্দায় আসছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, কবে?

শুধুমাত্র একটি বিশেষ ফিল্ম নয়, সারা বিশ্বের ভারতীয়দের জন্যও, ভারতের সফল ক্রিকেট অধিনায়কের অনুপ্রেরণামূলক যাত্রার প্রদর্শন৷

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সালে ঘোর মরসুমে আচমকাই খবর আসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুতে গোটা দেশ আজও শোকসন্তপ্ত। এরকম এক তরতাজা উজ্জ্বল অভিনেতার মৃত্যু এখনও অনেকেই বিশ্বাস করতে পারেন না। তবে অভিনেতা আদেউ মারা গিয়েছিলেন নাকি তাঁকে খুন করা হয়েছে, তা আজও অধরা।

যাই হোক, বলিউডে ছোট পর্দা থেকে তাঁর ইন্ডাস্ট্রি তে অভিষেক। এরপর সিনেমায় সুযোগ, মাত্র কয়েকটি ছবি করেই সাড়া ফেলেছিলেন তিনি। তবে তাঁকে রাতারাতি জনপ্রিয়তা দিয়েছিল ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘ধোনি দ্য আনটোল্ড স্টোরি’। ধোনির চরিত্রে সুশান্তের অভিনয় মুগ্ধ করেছিল ভক্তদের। আমাদের দেশের অন্যতম বিখ্যাত ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, নীরজ পান্ডে পরিচালিত ধোনির বায়োপিক, ২০১৬ সালে প্রথম মুক্তি পেয়েছিল।

শোনা যাচ্ছে, ১২ মে ভারতীয় প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় আবারও মুক্তি পেতে চলেছে MS ধোনি। যেটি বছরের সবচেয়ে বড় হিট হয়ে ওঠে। “এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি” শুধুমাত্র একটি বিশেষ ফিল্ম নয়, সারা বিশ্বের ভারতীয়দের জন্যও, ভারতের সফল ক্রিকেট অধিনায়কের অনুপ্রেরণামূলক যাত্রার প্রদর্শন৷ তবে এই ছবি আবারও পুনঃপ্রকাশের কারণ হিসেবে জি স্টুডিওর অধিকর্তা বলেন, সারাদেশে ধোনির ভক্তদের ক্রিকেটারের জাদুকরী মুহূর্তগুলিকে পুনরুজ্জীবিত করার আরেকটি সুযোগ। বায়োপিকটি সুশান্তের কেরিয়ারের সবচেয়ে বড় সফলতম ছবি, এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেই বছরে সেরা অভিনেতার পুরস্কার পান সুশান্ত। সুশান্ত ছাড়াও, ছবিতে কিয়ারা আদভানি, দিশা পাটানি, অনুপম খের এবং ভূমিকা চাওলা প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।২০১৩ সালে ‘কাই পো চে’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল সুশান্ত সিং রাজপুত এর! ৭ বছর পর প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাচ্ছে এই ছবিটি। ২০১৩ সালে কাই পো চে দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল সুশান্ত সিং রাজপুতের! 

 

 

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন