গ্রেফতার হতে পারেন ‘কুম্ভের ভাইরাল গার্ল’ মোনালিসার স্বামী ফরমান, কোন অপরাধে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সালের মহাকুম্ভের মেলায় মালা বেচতে গিয়ে ভাইরাল হয়েছিলেন মধ্যপ্রদেশের তরুণী মোনালিসা ভোঁসলে। তাঁর নিখুঁত মুখশ্রী, দুর্দান্ত চোখ, শ্যামলা গায়ের রঙ, সবটাই তাঁকে ভাইরাল করেছিল। তাঁর সৌন্দর্যের ভিডিও ইউটিউব, ফেসবুক-সহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন ভ্লগাররা। সেই সুবাদে বলিউডে ডাক পেয়ে গিয়েছিলেন মোনালিসা। মুহূর্তেই বদলে যায় তাঁর জীবন। পেটের টানে মহাকুম্ভে মালা বেচতে গিয়েছিলেন মোনালিসা, সেই মেলাই যে তাঁর জীবন ঘুরিয়ে দেবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি মোনালিসা। তবে বলিউডে ডাক পেয়েও সুনাম অর্জন করতে পারলেন না তিনি। কেরিয়ারের শুরুতেই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। মুসলিম প্রেমিক ফরমান খানকে বিয়ে করেন। জানা যায়, তাঁর বিয়েতে পরিবারের সম্মতি ছিল না। তাই পুলিশের উপস্থিতিতে মাস কয়েক আগে কেরলের একটি মন্দিরে প্রেমিক ফরমান খানকে নিয়ে করেন তিনি। কিন্তু তাঁদের আন্তঃধর্মীয় বিয়ে নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।

অভিযোগ, মোনালিসা নাবালিকা থাকা অবস্থাতেই ফরমান জোর করে তাঁকে বিয়ে করেছেন। মোনালিসাকে তাঁর পরিবারের বিরুদ্ধে বিষিয়ে দিয়েছেন। যদিও ফরমান সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন যে, মোনালিসার বয়স এখন ১৮ বছরের বেশি। ১৮ বছর হয়ে যাওয়ার পরেই তাঁরা বিয়ে করেছেন। কিন্তু তদন্তে জানা যায় যে, বিয়ের সময়ে মোনালিসা নাবালিকা ছিলেন। তাই ফরমানের সমস্যা আরও বেড়েছে। গ্রেফতারির ভয়ে আগেভাগেই জামিনের আবেদন করেছিলেন ফরমান। কিন্তু খারগোন জেলার মান্ডলেশ্বর জেলা আদালতের বিশেষ পকসো আদালত তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। অর্থাৎ যখন তখন ফরমান গ্রেফতার হতে পারেন।

ফরমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি মোনালিসাকে কেরলে নিয়ে গিয়ে ভুল বুঝিয়ে বিয়ে করেছেন। আইনি ঝামেলা এড়াতে মোনালিসার জন্মের নথিপত্র নকল করার চেষ্টা করেছেন। তাই আদালত বিএনএস আইন এবং অন্যান্য ধারায় মহেশ্বর থানায় নথিভুক্ত মামলায় ফরমানকে স্বস্তি দিতে অস্বীকার করেছে। মহেশ্বর পুলিশের অডিও বিভাগের কর্মকর্তা শ্বেতা শুক্লা ফরমানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৩৭, (২), ৮১, ৮৩, ৮৭ ধারা এবং বাল্যবিবাহ নিরোধ আইনের ৯ ধারার পাশাপাশি তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন, ১৯৮৯-এর ৩(২) v, ৩(২) (va) ধারায় একটি প্রতিবেদন আদালতে পেশ করেছেন। তদন্তের সময়ে কেরলের ওই মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিল যে, মোনালিসা ও ফরমানের বিয়ে তাঁদের আধার কার্ডে উল্লিখিত বয়সের ভিত্তিতে হয়েছিল। তবে এই নথি একেবারে জাল করা হয়েছিল। পুরসভার দেওয়ার তথ্যের ভিত্তিতে এটি প্রমাণ হয়।

‘বাবুল কে দুয়ায়ে লেতে…’, বড় মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাতে গিয়ে চোখে জল বনি কাপুরের

কেপ ভার্দের বিপক্ষে হারবেন মেসি, ভবিষ্যদ্বাণী করলেন নোবেলজয়ী প্রেসিডেন্ট

গ্রেফতারির ভয়! ইমেইলে হাজিরা এড়ানোর কারণ জানালেন অপরূপা

লক্ষ্মীবারে কলকাতায় লক্ষ্মীলাভ! বিয়ের মরশুমের মাঝেই কমল সোনার দাম, আজ কত রেট?

৭৮ বছর বয়সে ফের বরের সাজে বিয়ের পিঁড়িতে অভিনেতা

‘ধুরন্ধর’-এর মুকুটে নয়া পালক, জাপানে মুক্তি পেতে চলেছে রণবীরের ছবি

‘চার্টার্ড ব্যুরোক্র্যাট দল হাইজ্যাক করেছিল’, নাম না করে অভিষেককে বিঁধলেন ঋতব্রত

এক কামড়েই পর্তুগালের স্বাদ! ঘরেই বানিয়ে ফেলুন ‘পাস্তেইশ দে নাতা’

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

বাড়িতে বানান পাতলা ও হালকা মুচমুচে সুস্বাদু সুইডিশ প্যানকেক

‘আর একদিন অপেক্ষা করুন’, রক্ষাকবচের মামলায় সুমিতকে জানাল কলকাতা হাইকোর্ট

পাথর খাদানে ভয়াবহ ধস, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু ৭ শ্রমিকের