‘নেপাল সীমান্তে পৌঁছনটা যুদ্ধ জয়ের মতো ছিল’, বিপর্যয় কাটিয়ে দেশে ফিরলেন মানসী

সোমবার, (৩১ অগস্ট) ভিডিওগুলি শেয়ার করে অভিনেত্রী লিখলেন, 'গত তিন-চার দিন খুবই কষ্টকর ছিল। চিন থেকে বেরিয়ে নেপাল সীমান্তে পৌঁছনটা যুদ্ধ জয়ের মতো ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপদ কাটিয়ে অবশেষে মুম্বই ফিরলেন জাতীয় পুরস্কারপাপ্ত অভিনেত্রী মানসী পারেখ। সদগুরুর ঈশা ফাউন্ডেশনের সঙ্গে কৈলাস মানস সরোবর তীর্থযাত্রা শেষ করে ফেরার সময় চিন-নেপাল সীমান্তে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছিলেন তিনি। ভোটেকোশী নদীতে হড়পা বানে তছনছ হয়ে গিয়েছে গোটা নেপাল। প্রাকৃতিক বিপর্যয়ে তিব্বতের কিছু অংশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত ৯০১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে নেপালে। ২৫০০ জনের বেশি মানুষ নিখোঁজ। নেপাল-তিব্বতের কয়েক ঘণ্টা আগে তাঁর তীর্থযাত্রীদের সঙ্গে চিনে চলে যান মানসী। এ যাত্রায় অল্পের জন্যে রক্ষা পেয়ে গিয়েছেন তিনি। বিষয়টি নিজেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী। বলেছিলেন, আকস্মিক বন্যায় তিব্বত ভাসার কয়েক ঘণ্টা আগে তাঁর সেখানকার জিরং বন্দরে পৌঁছনোর কথা ছিল। এমনকি বন্যার পাঁচদিন আগে তাঁরা তিব্বতের গিরিং বন্দরে যাত্রা করেছিলেন, সেটিও এখন জলের তলায়। তিনি নিজেও ভয়ে ছিলেন যে, আদেও তিনি আর দেশে ফিরে পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন কিনা!

 

 

View this post on Instagram

 

A post shared by TheFilmyFox Kuldeep Thakkar (@thefilmyfox)

এমন আতঙ্কিত পরিস্থিতির মধ্যে কয়েকদিন থাকার পর অবশেষে বিপদ কাটিয়ে দেশে ফিরলেন মানসী। তবে মানসী নিরাপদে পৌঁছতে পারলেও, এই দুর্যোগের পর আরও অনেকে নিখোঁজ রয়েছেন। যাই হোক, অভিনেত্রী নিজেই তাঁর দেশে ফেরার খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। মুম্বই বিমানবন্দরে পরিবারের সঙ্গে অভিনেত্রীর পুনর্মিলনের কয়েকটি আবেগঘন ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে মেয়েকে জড়িয়ে কাঁদতে দেখা গিয়েছে। মায়ের সঙ্গে দেখা হওয়ার পরেও অভিনেত্রীর মেয়েকেও আবেগপ্রবন হতে দেখা যায়। এরপর মানসীকে তাঁর স্বামী, সুপরিচিত গায়ক ও প্রযোজক পার্থিব গোহিলকে উষ্ণ আলিঙ্গন করতে দেখা যায়। প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলনের মুহূর্তে অভিনেত্রী কান্নায় ভেঙে পড়েন।

 

 

View this post on Instagram

 

A post shared by Manasi Parekh (@manasi_parekh)

সোমবার, (৩১ অগস্ট) ভিডিওগুলি শেয়ার করে অভিনেত্রী লিখলেন, ‘গত তিন-চার দিন খুবই কষ্টকর ছিল। চিন থেকে বেরিয়ে নেপাল সীমান্তে পৌঁছনটা যুদ্ধ জয়ের মতো ছিল। চিন ছাড়ার সময় নিয়ালমের কাছে একটি বিশাল ভূমিধসের কারণে সড়কপথে যাত্রা বন্ধ হয়ে যায়। আমাদের প্রায় চার ঘণ্টা বাসের ভিতরে অপেক্ষা করতে হয়েছিল। নেপাল সীমান্তে পৌঁছনোর পরেও দুর্ভোগ অব্যাহত ছিল ৪০ মাইল দীর্ঘ বাসযাত্রার পর আমরা নেপাল সীমান্তে পৌঁছই। যেখানে আর একটি ভূমিধস হয়েছিল। ওপারে অপেক্ষারত বাসগুলি পর্যন্ত পৌঁছনোর জন্যে আমাদের হেঁটেই যেতে হয়েছিল। প্রায় চার ঘণ্টা দূরের কাঠমান্ডুর দিকে যাওয়ার সময় আমরা এমন এক বাসযাত্রার সম্মুখীন হই, যেটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। তবে শেষ পর্যন্ত দেশে ফিরতে পেরে, পরিবারের সঙ্গে দেখা করতে পেরে আমার এই কষ্ট সার্থক হল।’ অভিনেত্রীকে এরপর নেটফ্লিক্সের শো ‘চুম্বক’-এ দেখা যাবে, যেটি ১০ সেপ্টেম্বর প্রিমিয়ার হবে।

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা