আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ক্যানসারে আক্রান্ত হওয়ার পর নিজের একাকিত্বের কথা তুলে ধরলেন মণীষা

courtesy google

নিজস্ব প্রতিনিধি : এই মুহূর্তে সঞ্জয় লীলা বনশালির সিরিজ ‘হীরামান্ডি’তে অভিনয়ের জন্য চর্চায় রয়েছেন মণীষা কৈরালা।এই ওয়েব সিরিজের কারণেই বিভিন্ন সাক্ষাৎকারের মুখোমুখি হচ্ছে অভিনেত্রী মণীষা। তবে শুধু ‘হীরামান্ডি’নয়, নিজের জীবনের নানান কথাও ভাগ করে নেন মণীষা। এবার এক কঠিন লড়াইয়ের কথা উঠে এল অভিনেত্রীর জীবনে। জানালেন, কঠিন সময়ে কেউ পাশে থাকে না। ক্যানসার রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি মানসিক ভাবেও ভেঙে পড়েছিলেন তিনি। সেসময় কেউ তাঁর পাশে ছিল না। তিনি জানান, একাকিত্ব গ্রাস করেছিল তাঁকে।তারপরেও সবটা নিজের হাতে সামলেছেন তিনি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, এই সময়টা তিনি এই রোগের জন্য অনেক থেরাপি ও পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছেন। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠেছেন।তিনি আরও বলেন যে, ‘এই সময় টা আমার কাছে দীর্ঘ ছিল। এই সময়টা অনেককিছু শিখেছি। অনেক অভিজ্ঞতাও হয়েছে। আমার বিশ্বাস ছিল যে আমার অনেক বন্ধু আছে। যাঁদের সঙ্গে একসঙ্গে পার্টি করেছি, ঘুরেছি, একসঙ্গে মজা করেছি, তাঁরা আমার কষ্টে আমার পাশে থাকবে। তবে তাঁরা ছিল না। মানুষ আসলে কারোর কষ্টের সময় পাশে থাকে না। এটা মিথ্যে। পালানোর জন্য তখন অজুহাত খুঁজে বের করতে চায়। এটাই আসলে মানুষের স্বভাব। এটাই বাস্তব।’

তিনি এও জানান, শুধু নিজের পরিবারের পরিজনরাই এই সময়ে তাঁর পাশে ছিলেন। খুব একাকিত্বে ভুগছিলেন তিনি। তাঁর ধনী পরিবারের অনেকেই ছিল যারা তাঁর চিকিৎসার খরচ বহন করতে পারত খুব সহজেই। কিন্তু তাঁরা করে নি। তাঁর এই বিপদের দিনে বাবা-মা, তাঁর ভাই ও ভাইয়ের বৌ তাঁর সঙ্গে ছিল। আর কেউ ছিল না।

২০১২ সালে জরায়ুর ক্যানসারে আক্রান্ত হন মনীষা। নিউ ইয়র্কে তাঁর চিকিৎসা হয়। দীর্ঘদিন ধরে ভুগেছিলেন তিনি। ক্যানসারের জন্য এখন আগের মতো গতিতে কাজ করতে পারেন না তিনি। তবে একটু সুস্থ হয়ে তিনি  ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজে অভিনয় করেন। সেই অভিনয় করেই বেশ প্রশংসিত হয়েছেন মনীষা।

Published by:

Share Link:

More Releted News:

কীভাবে মারা গিয়েছিলেন মহুয়া? ৪১ বছর পর জানা যাবে সেই রহস্য

‘খলনায়ক’, ‘বাস্তব’-এর পর আসছে আরও এক সিক্যুয়েল, বড় ঘোষণা সুভাষ ঘাইয়ের

অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসবের, দীর্ঘ ২৪ দিন কোথায় ছিলেন তিনি?

বিদেশের রাস্তায় সোনুর গানে মত্ত জেন জি, দেখেই কী করলেন গায়ক?

সুশান্ত মামলায় বড় স্বস্তি রিয়া চক্রবর্তীর, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ আদালতের

নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ