জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আরশোলাদের বিক্ষোভে অংশ নেওয়ার জেরে বড়সড় বিপাকে পড়েছেন অভিনেতা ইমরান খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আরশোলাদের বিক্ষোভে অংশ নেওয়ার জেরে বড়সড় বিপাকে পড়েছেন অভিনেতা ইমরান খান। আগামী ২৮ নভেম্বরের মধ্যে তাঁকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশ। গত শনিবার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দাবিতে মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত একটি রাজনৈতিক প্রতিবাদী মিছিলে যোগ দিয়েছিলেন সুপারস্টার আমির খানের ভাগ্নে তথা অভিনেতা ইমরান খান, তাঁর গুজব প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং বোন জেন খান। আদতে ইমরান খান আমেরিকার নাগরিক এবং ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (OCI) কার্ড হোল্ডার।

ওইদিন ‘ককরোচ জনতা পার্টি’ তথা সিজেপির নেতৃত্বে বিক্ষোভ চলাকালীন মুম্বইজুড়ে ৪০০ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে ইমরান, তাঁর বোন এবং প্রেমিকাও ছিলেন। অভিনেতা হাসতে হাসতে প্রিজন ভ্যানে ওঠেন এবং ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মজা করে জানান, তিনি কোথায় যাচ্ছেন জানেন না, কী কারণে তাঁদের ধরা হল সেটাও জানেন না। অর্থাৎ পুলিশি হস্তক্ষেপকে তাঁরা পাত্তাই দেননি। যদিও ওইদিনই রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়। ‘জয় হিন্দ’ বলতে বলতে প্রিজন ভ্যান থেকে ইমরানের নামার একটি ভিডিও ভাইরাল হয়েছিল।

এরপরেই ইমরানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সরব হন বিজেপি নেতা কিরিট সোমাইয়া। তাঁর দাবি, একজন বিদেশি নাগরিক হয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিবাদে কীভাবে অংশ নিলেন অভিনেতা? তিনি ইমরানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁর দেশত্যাগের দাবি জানান। মুম্বই পুলিশক কমিশনার মনোজ কুমার শর্মাকে চিঠিও লেখেন। যেখানে তিনি জানতে চান, মুম্বইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার জন্য ইমরান খান আইনত অনুমোদিত কিনা! পুলিশকে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে বলেন। এরপরেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ইমরানের বিরুদ্ধে এই নোটিশ জারি করল মুম্বই পুলিশ এবং FRRO কর্তৃপক্ষ। ২৮ নভেম্বরের মধ্যে তাঁকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের আইন অনুযায়ী, ওসিআই (OCI) কার্ডধারীদের দেশের সমস্ত নাগরিক অধিকার বা রাজনৈতিক কার্যকলাপে সরাসরি অংশ নেওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। তাই প্রতিবাদ বিক্ষোভে অংশ নেওয়ায় নাগরিকত্ব আইনের ধারা বা অভিবাসন নিয়ম লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখেই অভিনেতাকে এই নির্দেশ দেওয়া হয়েছে। ​তবে এই বিষয়ে অভিনেতার পক্ষ থেকে বা আইনি মহলে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই এখন নজর সবার।

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?

পঞ্চমীর সকালে নারায়ণগড়ে ভয়াবহ দুর্ঘটনা! মৃত সরকারি বাসের কন্ডাক্টর, জখম ৮

সৌন্দর্যায়নের রঙেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা? চিংড়িহাটার ঘটনার পর আসানসোলে রং তোলা শুরু হল

৩০০ বছরের পুরোনো বর্ধমানের দাস পরিবারে বাড়ির তৈরি বিশেষ ধূপেই হয় দেবীর আরাধনা

পঞ্চমীর ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, বালি বোঝাই ট্রাক্টর-গাড়ির সংঘর্ষে মৃত ১

৩১ অক্টোবরের মধ্যেই ওবিসি ক্যাটেগরি সংশোধন, পঞ্চমীতে বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

পুজোর উদ্বোধনে এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, পঞ্চমীতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির সম্ভাবনা! প্যান্ডেল হপিংয়ের আগে সঙ্গে রাখুন ছাতা

গোপনে ছাত্রীদের পোশাক খোলার দৃশ্য রেকর্ড! ৯০ বছরের কারাদণ্ড জিমন্যাস্টিকস কোচের

পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জানুন রুট ও সময়সূচী

বিয়ে করতে বলায় বিবাহিত প্রেমিকাকে খুন, রুম হিটার দিয়ে ঝলসে দেওয়া হল দেহ