চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঋষি কাপুরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট নীতুর

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মনে হয়, এই তো সেদিনের কথা। অথচ দেখতে দেখতে দু’বছর পেরিয়ে গেল। ক্যান্সারের সঙ্গে লড়তে-লড়তে ২০২০ সালের ৩০ এপ্রিল না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন বলিউডের ‘লাভার বয়’ ঋষি কাপুর। আজ শনিবার তাঁর মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী। আর স্বামীর অকালে চলে যাওয়ার দিনটিতে আবেগে ভাসলেন ঋষি-পত্নী নীতু সিং কাপুর। সোশ্যাল মিডিয়ায় মন খারাপের বার্তা দিলেন। বুঝিয়ে দিলেন, ‘দীর্ঘদিনের সঙ্গীকে হারানোর শোক, যন্ত্রণা সহজে কাটিয়ে ওঠা যায় না।’

এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ইস্টাগ্রাম’-এ একটি আবেগঘন লেখা ও ভিডিয়ো পস্ট করেছেন নীতু কাপুর। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের ছেড়ে ঋষিজির চলে যাওয়ার দু’বছর পূর্ণ হল আজ। ৪৫ বছরের সঙ্গীকে হারানো এক কঠিনতম যন্ত্রণা। সেই যন্ত্রণা ভুলে থাকতে একটিই পথ খোলা ছিল, তা হল কাজে ডুবে থাকা, ব্যস্ততার মধ্যে সময় কাটানো। সেই চেষ্টাই চালিয়ে গিয়েছে গত দু’বছর ধরে। ছবি এবং ছোটপর্দা আমায় সেই জায়গায় পৌঁছতে সাহায্য করেছে। আজ নেই, কিন্তু চিরকাল মানুষের মনে থেকে যাবেন ঋষিজি।’

লেখার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন ঋষি-জায়া নীতু। স্বামীকে হারানোর কয়েক মাস বাদে এক বেসরকারি টিভি চ্যানেলের নাচের রিয়্যালিটি শোয়ে অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। ঋষিকে হারিয়ে সেই মঞ্চেই শোকে-আবেগে উদ্বেল হয়ে পড়েছিলেন নীতু। শুধু স্বামীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতেই নয়, কয়েক দিন আগে ছেলে রণবীর কাপুরের বিয়ের সময়েও ঋষির না থাকা নিয়ে চোখের জল ফেলেছিলেন নীতু কাপুর। তাঁর অশ্রুসজল চোখ নজর এড়ায়নি বিয়ের অনুষ্ঠানে হাজির অতিথিদের।

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ