নতুন প্যান-ইন্ডিয়া ফিল্মের ঘোষণা করলেন রাম চরণ, পরিচালক বুচি বাবু সানা

ফিল্মটির খবর শেয়ার করে, রাম বলেছেন যে, ছবিতে কাজ করার জন্যে তিনি উত্তেজিত৷ এবং বুচিবাবুসানা এবং তাঁর পুরো দলের সঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের পর জাপানেও দারুণ সাফল্য পেয়েছে এসএস রাজামৌলির আরআরআর। দক্ষিণী সুপারস্টার জুটি রামচরণ এবং জুনিয়র NTR জুটি। দুজন স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে নির্মিত এই ছবিটি গোটা বিশ্বব্যাপী প্রায় হাজার কোটি টাকা আয় করেছিল। কিছুদিন আগেই জাপানে এই ছবিটি মুক্তি পেয়েছে, সেখানেও কয়েকশো কোটি আয় করেছে এই ছবি। ছবির সাফল্যের পর ইতিমধ্যেই রামচরণ এবং জুনিয়র এনটিআর দুজনেই নতুন প্রজেক্টের কাজ শুরু করেছেন।

আজ সোমবার রামচরণ টুইটারে তাঁর পরবর্তী চলচ্চিত্র ঘোষণা করেছেন। স্বাধীনতা সংগ্রামীর পর এবার স্পোর্টস ড্রামা উপহার দিতে চলেছেন অভিনেতা। দক্ষিণের স্বনামধন্য পরিচালক বুচি বাবু সানা পরিচালিত একটি স্পোর্টস ড্রামায় অংশ নিতে চলেছেন রামচরণ। প্রথমবার তিনি এই পরিচালকের সঙ্গে কাজ করবেন। এখনও ছবির শিরোনাম জানা যায়নি। ফিল্মটির খবর শেয়ার করে, রাম বলেছেন যে, ছবিতে কাজ করার জন্যে তিনি উত্তেজিত৷ এবং বুচিবাবুসানা এবং তাঁর পুরো দলের সঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ।

ছবিটি প্যান-ইন্ডিয়া ফিল্ম হবে কারণ এটি একাধিক ভাষায় তৈরি হবে৷ ছবিটি প্রযোজনা করবেন, মিথ্রি মুভি মেকারস এবং বৃদ্ধি সিনেমাস। ছবিটি এই মাসের শেষের দিকে ফ্লোরে যাবে৷ বর্তমানে রামচরণ RC 15 ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। যেখানে তাঁকে একজন আইএএস অফিসারের ভূমিকায় দেখা যাবে। তাঁর বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি। ছবিটির শুটিং বর্তমানে নিউজিল্যান্ডে চলছে। ইতিমধ্যেই ছবিটির একটি গানের চিত্রায়ন হয়ে গিয়েছে। শুটিং আরও এক সপ্তাহ চলবে বলে আশা করা হচ্ছে। একটি অ্যাকশন-থ্রিলার হতে চলেছে এই ছবি। এছাড়া রামচরণ তাঁর পরবর্তী প্রকল্পের জন্য রাঙ্গাস্থলাম পরিচালক সুকুমারের সঙ্গে পুনরায় মিলিত হবেন৷

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

গভীর রাতে গুজরাতের ওষুধের কারখানায় রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪