চিরঞ্জীবির পরিবারে আসছে নতুন সদস্য, দ্বিতীয়বার বাবা হচ্ছেন রাম চরণ

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয়বার বাবা মা হতে চলেছেন দক্ষিণী তারকা রাম চরণ এবং উপাসনা কামিনেনি কোনিদেলা। ২০১২ সালে বিয়ে করেছিলেন এই যুগল। ২০২৩ সালে জন্ম নেয় দম্পতি তাদের প্রথম সন্তান। সেবার মেয়ের বাবা হয়েছিলেন দক্ষিণী তারকা। এবার আবার রাম চরণ ও উপাসনা বাবা-মা হতে চলেছেন। উপাসনার গোদভরাই অর্থাৎ সাধের অনুষ্ঠানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

উপাসনা নিজের সাধের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “এই দীপাবলি ছিল দ্বিগুণভাবে উদযাপনের, দ্বিগুণ ভালবাসার এবং দ্বিগুণ আশীর্বাদের।” গোদ ভারাই অনুষ্ঠানে বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অভিনেত্রী নয়নতারা। তিনি এসেছিলেন  স্বামী ভিগনেশ শিবান এবং দুই সন্তান উয়ির এবং উলাগের সঙ্গে। নাগার্জুনের পরিবারও এই উৎসবে অংশ নিয়েছিলেন।

 

রাম চরণের বাবা আর একসময়ের দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী। সব অর্থেই এবার তাঁর জীবনেও দীপাবলি বিশেষ হয়ে এসেছে। উপাসনাই নিজের দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার কথা প্রথম প্রকাশ্যে আনলেন। নীল রঙের সালোয়ার স্যুটে অপূর্ব দেখতে লাগছিল তাঁকে। চোঝে মুখে ছড়িয়ে পড়েছিল দ্বিতীয়বার মা হতে চলার খুশি, জেল্লা।

রাম চরণ এবং উপাসনা সম্প্রতি চলমান আর্চারি প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি বিশ্বের প্রথম আর্চারি প্রিমিয়ার লিগের মাধ্যমে তীরন্দাজির প্রচারের জন্য তারকা দম্পতির সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেছেন। ২০২৩ সালে জন্ম নেয় উপাসনা ও রাম চরণের মেয়ে ক্লিন কারা। মেয়ের মুখ এখনও তাঁরা প্রকাশ্যে আনেননি। এবার দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন তারকা দম্পতি।

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

গভীর রাতে গুজরাতের ওষুধের কারখানায় রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪