বুমরাহকে ‘ফুটবলার’ বলে হাসির খোরাক, বিপাকে পড়ে ক্ষমা চাইলেন রামচরণ

কী কাণ্ড! শচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির মতো কিংবদন্তি ক্রিকেটারদের প্রশংসা করতে গিয়ে এ কি করে ফেললেন তেলেগু সুপারস্টার রামচরণ?

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! শচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির মতো কিংবদন্তি ক্রিকেটারদের প্রশংসা করতে গিয়ে এ কি করে ফেললেন তেলেগু সুপারস্টার রামচরণ? ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ-কেই ফুটবলার বলে ফেললেন? যদিও মুখ ফসকে বলে ফেললেও সঙ্গে সঙ্গে বুমরাহ-র কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। যদিও ইতিমধ্যেই এই নিয়ে নেটপাড়ায় বিতর্কের ঝড় উঠেছে। অনেকেই ভাবছেন, ‘পেড্ডি’ তারকা হয়তো জসপ্রীত বুমরাহ-কে ঠিকমতো চেনেন না, তাই গুলিয়ে ফেলেছেন! গতকাল শনিবার (২৩ মে), মধ্যপ্রদেশের ভোপালে রামচরণের আসন্ন স্পোর্ট স অ্যাকশন ছবি ‘পেড্ডি’-র ‘হেল্লাল্লো’ গানের লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিলেন নির্মাতারা।

সেখানেই আলাপ আলোচনার সময় ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ-র প্রশংসা করতে গিয়ে ক্রিকেট ও ফুটবলের মধ্যে গুলিয়ে ফেলেছিলেন অভিনেতা। পরক্ষণেই নিজের ‘ভুলমনা’কে দায়ী করে অভিনেতা পেসারের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। গতকালের অনুষ্ঠানে রামচরণের সঙ্গে জাহ্নবী কাপুর, এ আর রহমান এবং দিব্যেন্দুও উপস্থিত ছিলেন। আলাপচারিতার সময় রামচরণকে কয়েকটি শব্দে ভারতীয় ক্রিকেটারদের বর্ণনা করতে বলা হয়। তিনি শচিন তেন্ডুলকরকে কিংবদন্তির আখ্যা দেন। ধোনিকে শান্ত-স্থির ক্যাপ্টেন বলে উল্লেখ করেন। বিরাট কোহলিকে অসাধারণ ক্রিকেটার বলেন এবং রোহিত শর্মাকে নিজের প্রিয় ক্রিকেটার বলেন। এরপরেই বুমরাহ-কে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘জসপ্রীত জি আমরা আপনার অনেক বড় ভক্ত। আমি ফুটবল দেখতে এবং খেলতে দুইই ভালোবাসি। ফুটবলকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ভালোবাসি স্যার।’

এই ভিডিও ক্লিপটি ভাইরাল হতেই রামচরণের খেলা সম্পর্কিত জ্ঞান নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে সোশ্যাল মিডিয়ায়। তবে নিজের ভুলটা বুঝতে পেরে রামচরণ শনিবার গভীর রাতে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বুমরাহ-র কাছে ক্ষমা চেয়ে লিখেছেন, ‘উফ! সত্যিই খুব ভুলোমনা। আমি মাঝে মাঝে নাম মনে ভুলে যাই। এই ভুলের জন্য আমি জসপ্রীত বুমরাহ-র কাছে ক্ষমা চাইছি। এত উত্তেজনা আর ভিড়ের মধ্যে এটা সত্যিই আমার মানবিক ভুল ছিল। (হাতজোড় ইমোজি)। আমি আপনাকে সত্যিই শ্রদ্ধা করি এবং আপনার খেলার একজন বড় ভক্ত। আপনি যখন ধারাবাহিকভাবে ব্যাটসম্যানদের চাপে ফেলেন, তখন প্রত্যেক ভারতীয় গর্বিত বোধ করে।’ তবে বুমরাহ এখনও অভিনেতার ক্ষমার বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। গত সোমবার মুম্বইতে ‘পেড্ডি’-র ট্রেলার লঞ্চ হয়েছে, বহু প্রতীক্ষিত এই সিনেমাটিতে রাম চরণ একজন বহুমুখী ক্রীড়াবিদের ভূমিকায় অভিনয় করছেন। তাঁকে ক্রিকেট, কুস্তি এবং দৌড়—সব খেলাতেই পারদর্শী ভূমিকায় দেখা যাবে। এই ছবিতে আরও অভিনয় করেছেন দিব্যেন্দু, কন্নড় সুপারস্টার শিবরাজকুমার এবং জগপতি বাবু। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

বাংলার বুকেই ‘ইউরোপ’! পুজোতে চলুন রাজপ্রাসাদের গ্রাম ধান্যকুড়িয়া

মাটি দরকার হবে না, বাড়ির বারান্দায় চাষ করুন এই ৫ সুস্বাদু সবজি ও ফল

ছাদ কিংবা বাগান! বাড়িতেই সহজে চাষ করুন ‘সুপারফুড’ সজনে

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪