স্ত্রী উপাসনাকে সঙ্গে নিয়ে ব্যাঙ্গালোর থেকে শহরে ফিরলেন রাম চরণ !

Share:

নিজস্ব প্রতিনিধি : ছুটি কাটিয়ে ব্যাঙ্গালোর সফর থেকে ফিরলেন আরআরআর অভিনেতা রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা কোনিদেলা। সঙ্গে তাঁদের ছোট্ট রাজকন্যা। শনিবার (২১ সেপ্টেম্বর) হায়দ্রাবাদে বিমানবন্দরে দেখা গেল দক্ষিণী এই সুপারস্টারকে। অভিনেতাকে একটি কালো টি শার্ট এবং ধূসর রঙের প্যান্ট ও স্পোর্টস জুতো পরেছিলেন। সঙ্গে ছিল কালো টুপি ও চশমা।

অন্যদিকে স্ত্রী উপাসনা ডট নীল পোশাকে নজর কেড়েছেন সকলের। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁদের ছোট্ট মেয়ে ক্লিন কারা কোনিদেলা। মা উপাসনা তাঁকে চাদর দিয়ে জড়িয়ে ছিল। মেয়ের মুখ অবশ্য দেখায় নি। তবে কোল থেকে তাঁর ছোট্ট পা দেখা যাচ্ছিল। বিমানবন্দরে ছিল কড়া নিরাপত্তা। সোজা বিমানবন্দর থেকে হেঁটে এসে নিজের গাড়িতে উঠলেন অভিনেতা।

ব্যক্তিগত জীবন সর্বদা খবরের শিরোনামে থাকে দক্ষিণী ছবির সুপারস্টার রাম চরণের। বিবাহিত জীবন ১০ বছর পেরিয়েছে। গত বছর রাম চরণ ও উপাসনার কোল আলো করে এসেছে ক্লিন কারা। মেয়েকে যেন চোখের মনি করে রাখেন। বিয়ের ১০ বছর পর বাড়িতে লক্ষ্মীর আগমনে কোনিডেলা পরিবারে খুশির জোয়ার বইছে।

সবাইকে অবাক করে দিয়ে ২০২২ সালের ডিসেম্বরে অভিনেতা চিরঞ্জীব সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছিলেন সুখবর। লেখেন, ‘শ্রী হনুমান জির আশীর্বাদে আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি, রামচরণ ও উপাসনা প্রথমবার বাবা-মা হতে যাচ্ছে।’  

উল্লেখ্য, অভিনেতার অন্যতম ছবি ছিল ‘আরআরআর’। ২০২২ সালে মুক্তির পরেই দেশ জুড়ে বক্স অফিসে ঝড় তুলেছিল দক্ষিণী ছবি ‘আরআরআর’। ছবির গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা সঙ্গীত বিভাগে জয়ী হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশে ছবির জয়জয়কার এখনও চলছে। বর্তমানে গেম চেঞ্জার ছাড়াও, রাম চরণকে ‘RC 16’ তে দেখা যাবে। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে।

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

গভীর রাতে গুজরাতের ওষুধের কারখানায় রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪