​’মেয়েকে কোলে নিতেও পারছি না’, ‘পেড্ডি’র জন্য প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগছেন রামচরণ

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক আগেই মুক্তি পেয়েছে তেলেগু সুপারস্টার রামচরণের বহু প্রতীক্ষিত ‘পেড্ডি’-র ট্রেলার। যেখানে একই অভিনেতাকে খেলোয়াড়, বিপ্লবী, কুস্তিগীর-সহ একাধিক চরিত্রে দেখা যাবে। ছবিতে অভিনেতার সঙ্গে জুটি বাঁধছেন জাহ্নবী কাপুর। গত রবিবার মুম্বইতে একটি অনুষ্ঠানে ছবির ট্রেলার লঞ্চ হয়েছে। ছবিটির জন্যে উদগ্রীব হয়ে রয়েছেন রামচরণ। জানা যাচ্ছে, এটি রামচরণের কেরিয়ারের অন্যতম উত্তেজনাপূর্ণ চলচ্চিত্র হতে চলেছে। ইতিমধ্যেই ছবির ট্রেলার ভক্তদের মনে ঝড় তুলেছে, সুঠাম চেহারায় কুস্তিগীর বেশে রামচরণকে দেখে মুগ্ধ অনুরাগীরা। কিন্তু জানেন কী, এই চরিত্রের জন্য অভিনেতার শরীরের উপর দিয়ে কত ধকল গিয়েছে? একাধিকবার শারীরিক গঠন পরিবর্তন করতে হয়েছে তাঁকে। যা কিনা কল্পনার চেয়েও কঠিন। অভিনেতা জানিয়েছেন, শুটিংয়ের জন্যে তাঁকে মানসিক ও শারীরিকভাবেও রেডি থাকতে হত। শুটিং শেষে হাতে-পায়ে এতটাই ব্যাথা রয়েছে যে, এখনও মেয়েকে কোলে তুলতে হাতে ব্যাথা রয়েছে তাঁর।

সম্প্রতি প্রচারের জন্যে হায়দরাবাদ জুড়ে ঘুরে বেরিয়েছেন রামচরণ ও পরিচালক বুচি বাবু সানা। সেখানেই একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ছবির জন্যে তাঁকে কতটা কঠিন পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছিল। রামচরণের কথায়, ‘একাধিক চরিত্রে অভিনয়ের জন্যে পরিচালক আমার উপর যে অত্যাচার করেছিল, তা আমি আর কী বলব! প্রথমে সে আমাকে ক্রিকেটার হিসেবে দেখতে চাইল, তারপর একজন কুস্তিগীরের। দুটোই সম্পূর্ণ আলাদা। একজন ক্রিকেটার ছিপছিপে গড়ন হয়, যেমনটা তিলক ভার্মা বা হার্দিক পান্ডিয়া। সেরকম শরীর করতে বলা হল আমাকে। আবার কিছুদিন পর, কাবাড্ডি খেলার জন্য পেশিবহুল শরীরের দরকার পড়ল। এরপর আমাকে একজন কুস্তিগীরের শরীর গঠন করতে বলা হল। তবে আমার এগুলো করতে ভালই লেগেছে। আমি এতে একেবারে ক্ষুব্ধ নই। আসলে ভালবাসার কাজ করলে ক্লান্তি লাগে না। আমারও ঠিক তেমনটাই মনে হয়েছে।’

তবে শুটিং শেষ হওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হারে হারে টের পান অভিনেতা। তিনি বলেন, ‘শুটিং শেষ হওয়ার পর যন্ত্রণা কাকে বলে, টের পাচ্ছি। সারা শরীর এখনও ব্যথা। মেয়েকেও কোলে নিতে পারছি না। তাঁকে কোলে তুলতে গেলেও হাতে ব্যথা করছে। এক্স-রে করাতে হয়েছে। কুস্তির সময় ক্রমাগত আঁকড়ে ধরার কারণে হাতে কাঁপুনি শুরু হত। এর ফলেই আমার হাতের চরম ক্ষতি হয়েছে।’ এরপর পরিচালক বলেন, ‘কুস্তির দৃশ্যগুলির জন্য রাম চরণ অভিনেতাদের পরিবর্তে আসল কুস্তিগীরদের সঙ্গে কাজ করতে বেশি পছন্দ করতেন। ‘অ্যাকশন’ বলার সঙ্গে সঙ্গেই ওরা আসল কুস্তি দেখাতে শুরু করত। আমার ভয় হত। কুস্তির দৃশ্যগুলির সময় রামচরণ অনেক আঘাত পেয়েছে।’ আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে।

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

ইবোলা আতঙ্কে স্থগিত ‘ভারত-আফ্রিকা ফোরাম সামিট’

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে

পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে খতম পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী