বিজয়-রশ্মিকার রাজকীয় রিসেপশনে খালি পায়ে হাজির রামচরণ, কিন্তু কেন?

বিয়ে বাড়িতে কেন তিনি জুতো পরে এলেন না? অভিনেতা ফ্যাশনে বিশ্বাসী নন। আসলে অভিনেতা বর্তমানে আয়াপ্পা দীক্ষা পালন করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হয়ে গেল বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মান্দান্নার রাজকীয় রিসেপশন। বুধবার (৪ মার্চ) হায়দরাবাদে বসেছিল তারকা দম্পতির রাজকীয় রিসেপশন। যেখানে উপস্থিত ছিলেন বলিউড এবং দক্ষিণের একাধিক সেলিব্রিটি। কালো পারের লাল শাড়িতে রশ্মিকা এবং সাদা পোশাকে বিজয়কে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। তারকা যুগলের রিসেপশনের একাধিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে রিসেপশনে বিয়ের মতো লুকোচুরি রাখেননি তারকা দম্পতি, সকলের জন্যে উন্মুক্ত ছিল তাঁদের রিসেপশনের আসর। পাপারাজ্জিদের সামনে দুজনেই পোজ দিয়েছেন এবং তাঁদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। কৃতি শ্যানন, ম্রুনাল ঠাকুর, করণ জোহর, আল্লু অর্জুন, নাগার্জুন পরিবার, রবি তেজা-সহ একাধিক দক্ষিণী তারকা তাঁদের রিসেপশনে উপস্থিত হয়েছিলেন।

তবে অতিথিদের মধ্যে সবথেকে নজর কেড়েছেন তেলেগু সুপারস্টার রামচরণ। তিনিও তাঁর স্ত্রী উপাসনাকে বিজয়-রশ্মিকার রিসেপশনে হাজির হয়েছিলেন। তাঁর পরনে কালো পোশাক ছিল এবং উপাসনা সেজে ছিলেন লাল সালোয়ার-কামিজে। কিন্তু রামচরণের পায়ে কোনও জুতো ছিল না। কিন্তু কেন? বিয়ে বাড়িতে কেন তিনি জুতো পরে এলেন না? অভিনেতা ফ্যাশনে বিশ্বাসী নন। আসলে অভিনেতা বর্তমানে আয়াপ্পা দীক্ষা পালন করছেন। যেটি কেরলমের শবরীমালা মন্দিরে তীর্থযাত্রার প্রস্তুতির ক্ষেত্রে ভগবান আয়াপ্পার ভক্তদের জন্যে একটি পবিত্র রীতি। আর আয়াপ্পার ভক্তদের মধ্যে রামচরণও আছেন, প্রতি বছরই তিনি এই ব্রত পালন করেন। সেক্ষেত্রে বিদেশে যাওয়ার থাকলেও তিনি খালি পায়েই চলাফেরা করেন এই সময়।

বছর তিনেক আগে অস্কারে ‘RRR’ মনোনয়নের জন্যে খালি পায়েই বিদেশে যাত্রা করেছিলেন রামচরণ। অর্থাৎ ব্রত পালনের সময়ে অভিনেতা যা কিছুই করুন না কেন, খালি পায়েই করেন। কেরলমের শবরীমালা মন্দিরে তীর্থযাত্রার শুরু করার আগে কয়েক সপ্তাহ ধরে ভক্তরা এই সুশৃঙ্খল এবং কঠোর জীবনযাপন অনুসরণ করেন। সাধারণত ৪১ থেকে ৪৮ দিন স্থায়ী হয় এই রীতি। ব্রতের সময় ভক্তরা সাধারণ কালো, নীল বা গেরুয়া পোশাক পরেন এবং নম্রতা ও ভক্তির প্রতীক হিসেবে খালি পায়ে হাঁটেন। কঠোর নিরামিষ খাদ্যাভ্যাস মেনে চলেন, মদ্যপান এবং অন্যান্য ভোগ-বিলাস থেকে বিরত থাকেন। এই আচারের সময়ে চুল কাটা নিষেধ। বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মান্দান্নার রিসেপশনে রাম চরণের খালি পায়ের উপস্থিতি তাঁর ধর্মীয় আবেগকে তুলে ধরেছে।

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

গভীর রাতে গুজরাতের ওষুধের কারখানায় রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪