Loading live market data...
Loading active stocks...
Connecting...

খালি পায়ে চেন্নাই থেকে মুম্বই উড়ে এলেন রামচরণ

তাঁর শুটিংয়ের দিনক্ষণ ৪৮ দিনের আয়াপ্পা দীক্ষার মধ্যেই পড়েছে। যা তিনি প্রতি বছর ধর্মীয়ভাবে অনুসরণ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের খালি পায়ে চেন্নাই থেকে যাত্রা করলেন তেলেগু সুপারস্টার রামচরণ। বর্তমানে তিনি পিতৃত্বের আনন্দ উপভোগ করছেন। চলতি বছর শুরুতেই তাঁর ব্লকবাস্টার চলচ্চিত্র ‘RRR’-এর অস্কার জয়ের পর মুম্বইয়ে আর দেখা যায়নি অভিনেতাকে। বিয়ের ১০ বছর পর পিতৃত্বের স্বাদ পেলেন রামচরণ। মাস কয়েক আগেই কন্যা কারাকে স্বাগত জানিয়েছেন তিনি। তাই স্ত্রীর গর্ভাবস্থার শেষ পর্যায়ে তাঁকে সময় দেওয়ার জন্যই অভিনয় থেকে কিছু মাস বিরতি নেন তিনি। তবে এখন তিনি কাজে ফিরেছেন।রাম চরণ এখন একজন বিশ্ব তারকা। তবে তিনি যতই ব্যস্ত থাকুক না কেন, প্রতি বছর তিনি তাঁর ৪৮ দিনের আয়াপ্পা দীক্ষাকে ধর্মীয়ভাবে অনুসরণ করেন। আগের বছরও এই সময় খালি পায়ে বিদেশে ভ্রমণ করে আলোচনায় এসেছিলেন রামচরণ। এ বছর আবারও কালো পোশাকে খালি পায়ে মুম্বই বিমানবন্দরে দেখা গেল অভিনেতার।

৩ অক্টোবর, অভিনেতার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভক্তরা তাঁর সরলতার প্রশংসা করছেন। এত বড় অভিনেতা হয়েও আধ্যাত্মিকতা অনুসরণ করার জন্য তাঁর প্রশংসা করেছেন সবাই। রামচরণ বর্তমানে পরিচালক শঙ্করের ‘গেম চেঞ্জার’-এর শুটিং করছেন। সম্প্রতি কয়েকজন অভিনেতার অনুপস্থিতির কারণে ছবিটির শুটিং বাতিল করা হয়েছে। ৩ অক্টোবর, রাম চরণ একটি কালো কুর্তা এবং পায়জামা পরে খালি পায়ে ধরা দিলেন মুম্বই বিমানবন্দরে। চেন্নাই থেকে খালি পায়ে সফর করেছেন অভিনেতা। তাঁর মুম্বই আসার কারণ, একটি বিজ্ঞাপনের শুটিং। আর তাঁর শুটিংয়ের দিনক্ষণ ৪৮ দিনের আয়াপ্পা দীক্ষার মধ্যেই পড়েছে। যা তিনি প্রতি বছর ধর্মীয়ভাবে অনুসরণ করেন। দীক্ষা শেষ করার পর অভিনেতা শবরীমালায় যাবেন। অতীতে, তিনি ‘আরআরআর’-এর সাফল্যের জন্য খালি পায়ে এসেছিলেন। ২০২৩ সালের অস্কারেও তিনি খালি পায়ে গিয়েছিলেন। রাম চরণ গতকাল মুম্বই এসে আজ মুম্বাইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে যান। কঠোর নিরাপত্তার মধ্য তিনি তার দলবলসহ সেখানে যান। তাঁর ভক্তরা অভিনেতার আগমনের কথা জানতে পেরেই মন্দিরের বাইরে জড়ো হন। এ দিনও তিনি খালি পায়ে মন্দিরে এসেছিলেন। 

এদিন তিনি সম্পূর্ণ কালো পোশাকে খালি পায়ে হাঁটেন। আরেকটি ভিডিওতে তাঁকে মন্দির থেকে বের হতে দেখা যায়। এবং তাঁকে দেখতে বাইরে ভিড় জমাতেও দেখা যায় ভক্তদের। তাঁদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। খুব শীঘ্রই  ‘গেম চেঞ্জার’-এর শুটিং শুরু করবেন তিনি।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের