Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিয়ের দশ বছর পর বাবা হতে চলেছেন রাম চরণ

শ্রী হনুমান জির আশীর্বাদে, উপাসনা এবং রামচরণ তাঁদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন, তা জানাতে পেরে আমরা খুব আনন্দিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই বলিউড জুড়ে খুশির খবর। মা হয়েছেন একাধিক অভিনেত্রী। কেউ ছেলে আবার কেউ মেয়ের জন্ম দিয়েছেন। কিছুদিন আগেই কন্যা সন্তানের মা হয়েছেন আলিয়া এবং বিপাশা। তার কিছুই আগেই পুত্রসন্তানের মা হয়েছেন অভিনেত্রী সোনম কাপুর। তবে শুধু বলিউড নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও খুশির খবর। ২০২২ সালের প্রথম দিকে পুত্রসন্তানের মা হয়েছেন দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী কাজল আগরওয়াল। যদিও তিনি অনেকদিন আগেই সন্তানের মুখ প্রকাশ্যে এনেছেন এবং কাজে ফিরেছেন। আজ প্রকাশ্যে এল, দক্ষিণের আরও এক সুপারস্টার খুব শীঘ্রই বাবা হতে চলেছেন। বলা চলে খুশির বার্তা যেন শেষ হওয়ার নয়।

হ্যাঁ, জনপ্রিয় দক্ষিণ দম্পতি রাম চরণ এবং উপাসনা কামিনেনি সোমবার ঘোষণা করলেন, তাঁরা একসঙ্গে তাঁদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। বাবা-মা হতে চলেছেন রাম চরণ এবং উপাসনা মা। ভক্তদের উদ্দেশ্যে গর্ভাবস্থার ঘোষণাটি শেয়ার করতে পেরে অভিনেতার পরিবারও আনন্দিত। রাম চরণ এবং উপাসনা কামিনেনি বিবাহিত জীবন প্রায় ১০ বছরের। ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। ছেলের বিয়ের ১০ বছর পর সুপারস্টার চিরঞ্জীবির বাড়িতে আসতে চলেছে নতুন সদস্য, দুই থেকে তিন হতে চলেছেন অভিনেতা পরিবার। প্রায় ১০ বছর গর্ভবতী হলেন উপাসনা, রীতিমতো আনন্দের উৎসব শুরু হয়েছে রাম চরণ পরিবারে।

একটি পোস্টারের মাধ্যমে রাম চরণ-উপাসনার গর্ভধারণের কথাটি তাঁদের অনুরাগীদের জানালেন। পোস্টারে ছোট ভগবান হনুমানের ছবিও ছিল। তাঁদের ঘোষণার পোস্টারে লেখা ছিল, “শ্রী হনুমান জির আশীর্বাদে, উপাসনা এবং রামচরণ তাঁদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন, তা জানাতে পেরে আমরা খুব আনন্দিত।” সম্প্রতি, দশতম বিবাহ বার্ষিকী উদযাপন করতে, রাম চরণ এবং উপাসনা ইতালির ফ্লোরেন্সে গিয়েছিলেন। সেখান থেকে তাঁদের একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছিল। রাম এবং উপাসনা কলেজবেলার বন্ধু। তারপর প্রেম, কয়েক বছর ডেটিং করার পর, উপাসনা এবং রাম চরণ ১৪ জুন ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন৷

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের