রাত পোহালেই তেলঙ্গানায় নির্বাচন, শুটিং ফেলে হায়দরাবাদে ফিরছেন রামচরণ

অভিনেতার বাবা চিরঞ্জীবী একসময় কংগ্রেস নেতা ছিলেন। অভিনেতার কাকা তথা অভিনেতা পবন কল্যাণ এখনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। ২২ নভেম্বর, রামচরণ মহীশূরে প্রাইভেট জেটে পৌঁছেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের কর্মসূত্রে সারা বছরেই দেশের আনাচে-কানাচে ঘুরে বেড়াতে হয়। কখনও শুটিংয়ের কারণে আবার কখনও কোনও ইভেন্ট বা প্রচারের কারণে। তবে ছবির শুটিং- এর জন্যে বেশিরভাগ সময়ে বিদেশেই থাকতে হয় তাঁদের। কিন্তু দেশের কোনও ঐতিহ্য বা সরকারি কাজকর্মে নিজেদের নিযুক্ত করতে ভোলেন না কখনই তাঁরা। যাই হোক, রাত পোহালেই তেলেঙ্গানাতে বিধানসভা নির্বাচন। তাই তড়িঘড়ি দেশে ফিরছেন সুপারস্টার রামচরণ। অবশ্যই, তাঁর এত তাড়া ভোট দেওয়ার জন্যেই। এই মূহুর্তে অভিনেতা তাঁর আসন্ন চলচ্চিত্র ‘গেম চেঞ্জার’-এর শুটিং নিয়ে ব্যস্ত। যেখানে তিনি কিয়ারা আদভানির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন। আগামিকাল ৩০ নভেম্বর তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন।

তবে এ কদিন তিনি মহীশূরে ছিলেন এবং আগামীকাল ভোট দেওয়ার জন্যে আজই মহিশূর থেকে তেলেঙ্গানার উদ্দেশ্যে রওনা দিলেন অভিনেতা। অভিনেতার হায়দ্রাবাদ ভ্রমণের ভিডিও এখন ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেতা রাম চরণকে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে মহীশূর থেকে হায়দ্রাবাদে একটি প্রাইভেট জেট নিয়ে যেতে দেখা গিয়েছে। আগামিকাল ৩০ নভেম্বর তিনি তার পরিবারের সঙ্গে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অভিনেতা তাঁর আসন্ন প্রকল্প ‘গেম চেঞ্জার’-এর শুটিং করতেই এতদিন মহীশূরে ছিলেন। তবে মজার বিষয় হল, নির্বাচনী ব্যবস্থা ছবিটির প্লটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানা গেছে। অভিনেতার পরিবার শিল্পের পাশাপাশি যথাক্রমে রাজনৈতিক দলেও যুক্ত। অভিনেতার বাবা চিরঞ্জীবী একসময় কংগ্রেস নেতা ছিলেন। অভিনেতার কাকা তথা অভিনেতা পবন কল্যাণ এখনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। ২২ নভেম্বর, রামচরণ মহীশূরে প্রাইভেট জেটে পৌঁছেছিলেন।

তাঁকে তখন একজোড়া কালো প্যান্টের সঙ্গে নীল শার্ট পরা অবস্থায় দেখা যায়। শঙ্কর দ্বারা পরিচালিত, ‘গেম চেঞ্জার’ একটি রাজনৈতিক অ্যাকশন থ্রিলার যেটিতে রাম চরণ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। গল্পটি লিখেছেন কার্তিক সুব্বারাজ, চিত্রনাট্য লিখেছেন শঙ্কর। কিয়ারা আডবানি, অঞ্জলি, এসজে সূর্য, জয়রাম, সুনীল, শ্রীকান্ত, সামুথিরাকানি এবং নাসার এম্বল কাস্টের অংশ। দিল রাজু এবং সিরিশ দ্বারা প্রযোজিত, ‘গেম চেঞ্জার’-এর মিউজিক কম্পোজ করেছেন থামান এস. সিনেমাটোগ্রাফার তিরু এবং সম্পাদক শামার মুহাম্মাদ প্রযুক্তিগত কর্মীদের অংশ।

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ