প্রস্থেটিক মেকআপের সাহায্যে কীভাবে হল ‘শর্মাজি নমকিন’র শুটিং জানালেন রণবীর

প্রস্থেটিক মেকআপের সাহায্য নিয়ে কীভাবে সম্পূর্ণ করা হয়েছিল ঋষি কাপুর অভিনীত শেষ ছবি 'শর্মাজি নমকিন'র শুটিং জানালেন রণবীর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রস্থেটিক মেকআপের সাহায্য নিয়ে সম্পূর্ণ করা হয়েছিল ঋষি কাপুর অভিনীত শেষ ছবি ‘শর্মাজি নমকিন’র শুটিং। আগামী ৩১ মার্চ অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ছবিটি। বাবার শেষ ছবি মুক্তির আগে তার পিছনে লুকিয়ে থাকা এক বড় ঘটনা সকলের সঙ্গে ভাগ করে নিলেন ছবির প্রযোজক ফারহান আখতার ও ঋষি পুত্র রণবীর কাপুর।

দু বছর আগে অতিমারি পরিস্থিতিতে প্রয়াত হন ক্যানসার আক্রান্ত অভিনেতা ঋষি কাপুর। তিনি যখন প্রয়াত হন তখন তাঁর অভিনীত শেষ  ছবি ‘শর্মাজি নমকিন’র শুটিং মাঝপথে আটকে। হিতেশ ভাটিয়া পরিচালিত এই ছবির তখনও বেশ কিছুটা শুটিং বাকি। শুটিং শেষ করতে হবে যে কোনও প্রকারে। এই পরিস্থিতিতে সবরকমভাবে প্রযোজকদের পাশে থাকার আশ্বাস দেয় কাপুর পরিবার। ছেলে রণবীর চেয়েছিলেন বাবার শেষ ছবির কাজ শেষ করা হোক। তা শেষ করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণের কথা ভাবা হয়। প্রথমে স্থির করা হয় ভিস্যুয়াল এফেক্টের ব্যবহার করা হবে।

তবে তা ভাবলেও মনের মত হচ্ছিল না। শেষ অবধি প্রস্থেটিক মেকআপের সাহায্য নিয়ে বাবার অভিনীত চরিত্রে কাজ করতেও রাজি ছিলেন রণবীর। শেষমেশ আগমন ঘটে পরেশ রাওয়ালের। বাবার শেষ ছবির সঙ্গে রণবীরের জড়িয়ে রয়েছে এক বিশাল আবেগময়তা। তা জানার পর পরেশ রাওয়াল এই ছবিতে কাজ করতে রাজি হন। কিন্তু তারপরেও বিষয়টা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। একই চরিত্রে দুটি মানুষের অভিনয় করা ও চরিত্রকে ফুটিয়ে তোলা মোটেও সহজ ছিল না। অন্যদিকে রণবীরের ভাবনা ও আবেগকে সম্মান জানানোর জন্য পরেশজির কাছে কার্যতই কৃতজ্ঞ রণবীর। 

এক সংবাদমাদকে রণবীর জানিয়েছেন, ”আমার কাছে বাবার এই ছবি বাবার সব স্মৃতির মধ্যে অন্যতম হয়ে থাকবে। আমার বাবাকে দর্শক যেভাবে সারাজীবন ভালবেসেছেন সেভাবেই এই ছবিতে ভালবাসবেন তাই আমি চাই।” এই ছবির মূল চরিত্রে দেখা যাবে প্রয়াত অভিনেতা ঋষি কাপুর, পরেশ রাওয়াল, জুহি চাওলা, সুহেল নাইয়ার, সতীশ কৌশিক, ইশা তলওয়ার প্রমুখকে। 

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান