Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিশাল অফার! এবার থেকে মাত্র ২৯ পয়সায় দেখতে পারবেন হলিউড সিনেমা, কোথায়?

আসলে রিলায়েন্স অধিভুক্ত Viacom18 Media Pvt-এর মালিকাধীন স্ট্রিমিং পরিষেবাটির সাবস্ক্রাইবের লিমিটেশন মাসে দুই-তৃতীয়াংশ কমিয়ে ২৯ টাকা করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ডিজিটাল প্রেমে মগ্ন গোটা বিশ্ব। হাতে মুঠোফোন ৮ থেকে ৮০-র। আর তাতেই গোটা বিশ্ব চলে আসছে হাতের নাগালে। মানুষ এখন মুঠোফোনেই সমস্তরকম বিনোদন পেয়ে যাচ্ছে। তাই প্রেক্ষাগৃহে গিয়ে সময় বা টাকা কিছুই নষ্ট করতে চান না আমজনতা। আসলে বর্তমানে নতুন নতুন সিনেমার থেকেও ওয়েবসিরিজের চাহিদা দ্বিগুণ। তাই মানুষ খাক কি না খাক, পছন্দের ওয়েব প্লাটফর্মগুলি সবার আগে সাবস্ক্রাইব করে রাখেন।

এছাড়া নতুন নতুন সিনেমাও আজকাল প্রেক্ষাগৃহে রাজত্ব করার দিন কয়েক পরেই চলে আসছে ওয়েব প্লাটফর্ম গুলিতে। এবার সেইসব ওয়েবপ্রেমী দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিয়ে এলো আকর্ষণীয় অফার। ভারতে যাঁদের অন্যতম স্ট্রিমিং পরিষেবা হল JioCinema। যেখানে ক্রিকেট ম্যাচের মতো একাধিক লাইভ প্রোগ্রামিং বিনামূল্যে দেখা যায়। এবার এই আশ্চর্যজনক অফারের তালিকায় ঢুকল বিশাল সস্তার একটি অফার। এবার থেকে এই স্ট্রিমিং অ্যাপ্লিকেশনে প্রতিদিন নতুন নতুন হলিউড সিনেমা দেখতে পারবেন মাত্র ২৯ পয়সায়। কিন্তু এতে কি আদৌ কিছু লাভ হবে মুকেশ আম্বানির সাম্রাজ্যের? আসলে রিলায়েন্স অধিভুক্ত Viacom18 Media Pvt-এর মালিকাধীন স্ট্রিমিং পরিষেবাটির সাবস্ক্রাইবের লিমিটেশন মাসে দুই-তৃতীয়াংশ কমিয়ে ২৯ টাকা করেছে। আর তাতেই মিলবে এমন আকর্ষণীয় সস্তায় প্রতিদিন একগুচ্ছ বিদেশী সিনেমা দেখার সুযোগ মাত্র ২৯ পয়সায়।

Viacom18-এর ডিজিটাল নির্বাহী কর্মকর্তা কিরণমণি বলেছেন, এই প্ল্যানের মধ্যে প্রায় ৫ টি ভাষায় বিদেশী সিনেমা, টিভি সিরিজ এবং বাচ্চাদের মনোরঞ্জন কারী প্রোগ্রামিং দেখা যাবে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও এই প্রোগ্রামগুলি দেখার সুযোগ থাকবে। আর তাতে বিজ্ঞাপনের উৎপাতও থাকবে না। অর্থাৎ একটি পরিবার মাসে ৮৯ টাকা রিচার্জ করলে চারটি স্ক্রিনে জিও সিনেমার স্ক্রিনে এই মজা নিতে পারবেন। সুতরাং বোঝাই যাচ্ছে, JIOCINEMA-এর অফার চালু হওয়ার পর Netflix, Amazon এবং Sony group এর সঙ্গে তীব্র সংঘর্ষ বাঁধবে এবং প্রতিযোগীতা উচ্চ থেকে উচ্চতরে পৌঁছবে। যেগুলোর সাবস্ক্রাইবের সংখ্যা গোটা বিশ্বজুড়ে প্রায় ১ বিলিয়ন। গতবছর Viacom18 Media এবং Warner Bros Discovery Inc একটি বহু বছরের চুক্তি সাক্ষর করেছে। যার কারণে HBO এবং Max originals এর কিছু শো জিও সিনেমায় উপলব্ধ।

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার