রামায়ণের জন্যে ভয়! ‘Singham Again’-এ রণবীর-দীপিকাকে জুটিতে দেখা গেল না কেন?

'আমরা সবাই খুব চিন্তিত ছিলাম। স্টার কাস্ট আর অ্যাকশন একদিকে। তবে আমরা সবাই এই বিষয়ে সতর্ক এবং সচেতন ছিলাম যে, কোনও ভুল করা উচিত নয় কারণ প্রত্যেকেই রামায়ণের সঙ্গে খুব আবেগী।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১ নভেম্বর দিওয়ালিতে মুক্তি পেয়েছেন রোহিত শেট্টির ছবি ‘সিংহম এগেইন’। প্রেক্ষাগৃহে রীতিমতো আলোড়ন তুলেছে এই ছবি। দ্বিতীয় সপ্তাহেই ২০০ কোটি বেশি সংগ্রহ করেছে এই ছবি। এই ভরপুর অ্যাকশন-প্যাক ছবিতে রয়েছে বলিউডের একঝাঁক তারকা। রয়েছেন, বলিউডের পাওয়ারফুল দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। কিন্তু ছবিতে একসঙ্গে জুটিতে দেখা যায় নি রণবীর-দীপিকাকে। কিন্তু কেন, দর্শকরা সিংহম এগেইন-এ তাঁদের জুটি দেখতেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু ভক্তদের আশায় জল ঢেলে দেন রোহিত শেট্টি। তবে মুক্তির আগেই ছবিটি নিয়ে বিতর্ক উঠেছিল। কারণ ছবিতে ‘রামায়ণ’ নিয়ে একাধিক অ্যানিমেটেড দৃশ্য ছিল। সেটাই ছিল সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ, তাই CBFC ছবির ১২ টি দৃশ্যে কাঁচি চালাতে বলে। এবং নির্মাতারা CBFC-র কথা শোনেন। যাই হোক, ‘সিংহম এগেইন’-এ পুলিশের ভূমিকায় দীপিকা পাড়ুকোনকে মানুষ খুব পছন্দ করেছেন। কিন্তু ছবিতে অভিনেত্রীর স্বামী রণবীর সিং থাকা সত্ত্বেও, তাঁদেরকে একসঙ্গে দেখা যায়নি, কিন্তু কেন?

একটি সাক্ষাৎকারে, রোহিত শেট্টি বলেন, ‘আমরা সবাই খুব চিন্তিত ছিলাম। স্টার কাস্ট আর অ্যাকশন একদিকে। তবে আমরা সবাই এই বিষয়ে সতর্ক এবং সচেতন ছিলাম যে, কোনও ভুল করা উচিত নয় কারণ প্রত্যেকেই রামায়ণের সঙ্গে খুব আবেগী। কারও অনুভূতিতে আঘাত না দেওয়াটা আমাদের জন্য বড় চিন্তার বিষয় ছিল।’ এমনকী ছবিটির বক্সঅফিস পারফরম্যান্সের চেয়ে তিনি আরও বেশি চিন্তিত ছিলেন যে ছবিটিতে রামায়ণ অংশ নিয়ে কারও কোনও যাতে আপত্তি না থাকে। সেটাই বিশাল ঝুঁকির কারণ ছিল। কারণ মানুষের তীব্র সমালোচনা, চলচ্চিত্রের অনেক ক্ষতি হতে পারে।

এরপর রণবীর এবং দীপিকাকে ছবিতে একসঙ্গে কেন দেখা যায়নি সেই সম্পর্কে রোহিত জানিয়েছেন, তিনি খুশি যে তিনি ছবিতে এমন কোনও ভুল করেননি। আর এই ভয়েই তিনি চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেননি। এই ভয়ে তিনি করিনা কাপুরের জন্য ছবিতে কোনও গান বা নাচ রাখেননি, কারণ তার চরিত্রে মা সীতার চিত্র দেখানো হয়েছে। রামায়ণের দৃশ্য থাকার কারণে, তিনি বাস্তব জীবনের দম্পতি রণবীর এবং দীপিকাকে ‘সিংহম এগেইন’-এ একসঙ্গে দেখাননি। কারণ রণবীর সিংয়ের চরিত্রটি ভগবান হনুমানের চরিত্রের প্রতিস্থাপন করা হয়েছে। ছবিতে রণবীর এবং অক্ষয় কুমারের মধ্যে একটি মজার কথোপকথনও রয়েছে। তাই তাঁরা ইচ্ছাকৃতভাবে রণবীর ও দীপিকাকে একসঙ্গে জুটিতে দেখাতে চাননি।

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক