মাত্র সাড়ে ৪ মাসে কীভাবে ‘সিংহম’-এর শুটিং শেষ করেন রোহিত শেট্টি?

আমরা সবাই একসঙ্গে কাজ করেছি। সিংহম ৪.৫ মাসে সম্পন্ন হয়েছিল এবং আমরা দিনে ২০ ঘন্টা কাজ করতাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টি, যার হাতে সেজেছে একাধিক ব্লকবাস্টার কমেডি ছবি। শাহরুখ-দীপিকার ‘চেন্নাই এক্সপ্রেস’ থেকে অজয় দেবগনের ‘গোলমাল’ সিরিজ, সব ছবিরই পরিচালক হলেন রোহিত শেট্টি। সিদ্ধার্থ মালহোত্রার ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-দিয়ে খুব শীঘ্রই তিনি ওটিটিতে আত্মপ্রকাশ করতে চলেছেন রোহিত শেট্টি। আজ মুক্তি পাচ্ছে ছবির ট্রেলার। এছাড়াও আগামী অগস্টেই মুক্তি পাচ্ছে রোহিত শেট্টির পুলিশ ব্রহ্মাণ্ডের ‘সিংহম আগেইন’। যেখানে একযোগে অভিনয় করবেন, বলিউডের তিন সুপারস্টার। অজয় দেবগন, রণবীর সিং এবং অক্ষয় কুমার। এই ছবি নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। ২০১১ সালে মুক্তি পেয়েছিল পুলিশি ব্রাহ্মণ্ডের প্রথম ছবি ‘সিংহম’।

ছবিটি বক্সঅফিসেও ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছিল। কিন্তু জানেন কী, চলচ্চিত্রটি মাত্র সাড়ে চার মাসে শেষ হয়েছিল। কিন্তু কীভাবে গোটা ছবিটির শুটিং সাড়ে ৪ মাসে শেষ করা সম্ভব হল? রোহিত এর জন্যে কঠোর পরিশ্রমী দলকে কৃতিত্ব দিয়েছেন। যাঁরা দিনে ২০ ঘন্টা কাজ করে অসাধ্য সাধন করেছিলেন। সম্প্রতি ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে রোহিত জানান যে, “আমরা সবাই একসঙ্গে কাজ করেছি। সিংহম ৪.৫ মাসে সম্পন্ন হয়েছিল এবং আমরা দিনে ২০ ঘন্টা কাজ করতাম। আমি জানতাম, আমার একা কাজ এবং নিষ্ঠা দিয়ে তা হবে না, আমাদের একটি দলের দরকার। একই দল আজ অবধি আমার সঙ্গে রয়ে গিয়েছে। ২০ ঘন্টার বেশি কাজ করেও তাঁরা আমাকে কোনও অভিযোগ করেনি।”

রোহিত শেট্টি আরও বলেন যে, ‘গোলমাল ৩-এর পরে, আমরা বোল বচ্চন এবং চেন্নাই এক্সপ্রেসের জন্য প্রস্তুত হচ্ছিলাম। কারণ ব্যাক-টু-ব্যাক কমেডি ছবি তৈরি করে দর্শকদের অনুভূতিতে আঘাত করতে চাইনি, তাই অন্য কিছু করতে চেয়েছিলেন। কিন্তু বোল বচ্চনের একজন লেখক যখন বিরতি নেন, তখন আমি অজয় ​​দেবগনের সঙ্গে কথা বলি। এবং তখনই দুজনে একসঙ্গে একটি চলচ্চিত্র নির্মাণে সম্মত হই। আর তখনই আমি অজয় ​​স্যারকে বলেছিলাম, ‘আমরা চার মাসের ব্যবধানে সিংহম তৈরি করে মুক্তি দিতে চাই।’ তিনি বললেন, ‘আপনি কি নিশ্চিত? আমরা কীভাবে চার মাসে এটা শেষ করতে পারি?’ এরপর কথামতো আমরা ৪ঠা মার্চ ছবিটির শুটিং শুরু করেছিলাম এবং ২২শে জুলাই আমরা এটি মুক্তি দিয়েছি। আমরা গোয়া এবং মুম্বাইতে এই ছবির শুটিং করেছি।” অজয় দেবগনের বাজিরাও সিংহমের চরিত্রটি শীঘ্রই আবার রোহিতের সিংহম এগেইন-এ দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, কারিনা কাপুর এবং দীপিকা পাড়ুকোন ।

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক