করিনাকে বিয়ে ও সন্তানজন্মের পরে কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

'কর্তব্য' অভিনেতা নিজেই জানিয়েছেন, তৈমুর-জেহর বাবা হওয়ার পর তাঁর একমাত্র প্রাইওরিটি ছিল সন্তানরাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: মা হওয়ার পর কাজের সময় কমিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই নিয়ে কম বিতর্ক হয়নি। মাত্র ৮ ঘন্টা সময় দিতে পারবেন বলে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ থেকে বাদ গিয়েছেন তিনি। যদিও আবারও অভিনেত্রী মা হতে চলেছেন। সেই কারণে প্রেগন্যান্সির প্রথম ধাপেই কাজের প্রতিশ্রুতিগুলি শেষ করার চেষ্টা করছেন। তবে শুধু দীপিকা নয়, সন্তান জন্মের পর অনেক তারকাই কাজের সময়ে নিয়ে তাঁদের দৃষ্টিভঙ্গি পাল্টেছেন। এই তালিকায় রয়েছেন অভিনেতা সইফ আলি খানও। ‘কর্তব্য’ অভিনেতা নিজেই জানিয়েছেন, তৈমুর-জেহর বাবা হওয়ার পর তাঁর একমাত্র প্রাইওরিটি ছিল সন্তানরাই। যে কারণে অভিনেতার তাঁর কাজের সময়সীমাও কমিয়ে দিয়েছিলেন।

অভিনেতাকে আগামীতে দেখা যাবে, ক্রাইম থ্রিলার ‘কর্তব্য’-এ। যেটি আজ তথা ১৫ মে নেটফ্লিক্সে মুক্তি পাবে। অভিনেতা ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। এই ছবি নিয়ে আলোচনা করতে গিয়েই সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, তাঁর এই ছবি শুধু একটি ক্রাইম থ্রিলারই নয়, বরং একটি কর্তব্যপরায়ণ পারিবারিক গল্প। আর এই গল্পের সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনও মিলে যায়। তিনিও দুই ছেলে তৈমুর আলি খান এবং জাহাঙ্গির আলি খানের জন্মের পর কর্ম জীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। করিনার সঙ্গে দুই ছেলের বাবা হওয়ার পর তিনি তাঁর লাইফস্টাইলের অনেককিছু বদলে ফেলেছেন। সাক্ষাৎকারে সইফ বলেছেন, ‘অভিনয় হল এমন একটি পেশা, যেখানে এমন ত্যাগ স্বীকার করতে হয় যা ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করে। আমিও পেশাগতভাবে অনেক ত্যাগ স্বীকার করেছি, যার জন্য ব্যক্তিগতভাবে আমাকে মূল্য দিতে হয়েছে। কাজের কারণে অভিনেতারা প্রায়শই জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি হারিয়ে ফেলেন। শুটিংয়ের জন্যে পরিবারের সঙ্গে গুরুত্বপূর্ণ সময় কাটানো হয় না।’

এরপর বাবা হওয়ার পর কাজের সময় কমিয়ে দেওয়ার বিষয়ে সইফ বলেছেন, ‘বাবা হওয়ার পর ইন্ডাস্ট্রির দীর্ঘ শিফট নিয়ে আমার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। তাই এই বয়সে এসে আমি পরিবারকে সময় দেওয়ার ব্যাপারে আরও সচেতন হয়েছি। কারণ একটু বেশি বয়সেই আমি বাবা হয়েছি। বিশেষ করে, তৈমুর ও জেহর বাবা হওয়ার পরে আমি বুঝতে শিখেছি যে, যতই কাজ থাকুক না কেন, আমাকে রাত এগারোটার মধ্যে বাড়িতে ফিরতেই হবে। সন্তানদের সময় দিতে হবে। সকাল নয়টা থেকে রাত নয়টার শিফটে আমি বিরক্ত। কারণ কখনই আমি ঠিক মতো কাজে যেতে পারতাম না, ঠিকমতো কাজ থেকে বাড়িতে আসতে পারতাম না। আমি মনে করি না এটা কোনও জীবন। তবে হ্যাঁ, আমি অনেক ত্যাগ স্বীকার করেছি। এখন আমার কর্মজীবন সম্পূর্ণ আলাদা। আমি আর শিফট মেনে কাজ করি না।’ এরপর অভিনেতা তাঁর ‘কর্তব্য’ ছবি প্রসঙ্গে বলেছেন,’আমার মনে হয়, প্রত্যেক মানুষের বিবেক আছে, যা আপনাকে বলে দেয় আপনার কী করা উচিত। আর মূলত আপনার কাজ এবং পরিবারের প্রতি প্রত্যেক মানুষের কর্তব্য রয়েছে। ছবিতে এই বিষয়টিই তুলে ধরা হয়েছে।’ ২০২২ থেকে বছরে একটি করেই ছবিতে দেখা যায় সইফকে।

ফের স্কুলের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু, শরীরচর্চার শিক্ষককে মারধর অভিভাবকদের

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত

সপ্তাহান্তে বড় ভোগান্তির আশঙ্কা! টানা ৩ দিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল

১৪ অগস্টে মুক্তি পাচ্ছে না দেবের ছবি ‘অ্যাম্বুল্যান্স দাদা’, প্রেক্ষাগৃহে একাই রাজ করবেন ‘বিপ্লবী’ জিৎ

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

নবান্নে শুভেন্দু সাক্ষাতে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস

তারেকের নির্লজ্জ স্বজনপোষণ, রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে বসালেন শ্যালিকাকে

নিম্নচাপের জেরে কিছুক্ষণের মধ্যেই শহরে তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভিজবে দক্ষিণবঙ্গ

২৫ দিনে টাকা দ্বিগুণের লোভ! কয়েক কোটি হাতানোর অভিযোগে গ্রেফতার স্বামী-স্ত্রী সহ ৬ জন

ফরাসি পর্যটকের কাছ থেকে ভাড়া বাবদ ৫০০ টাকার জায়গায় ৫০ ইউরো হাতিয়ে নিল ট্যাক্সিচালক

বন্যার জলে সমুদ্র খামার, মওকা বুঝে দলবেঁধে পালাল ৯০০ ভয়ঙ্কর সাপ