কৌশিক-সৌরভের ‘ফ্ল্যাশব্যাক’-এ বাংলাদেশের শবনম বুবলী, কবে আসছে ছবি

এছাড়াও শোনা যাচ্ছে, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরবর্তী ছবিতে অভিনয় করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। যদিও ছবিতে অভিনয়ই করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে টলিউড শিল্পীদের আনাগোনা যুগ যুগ ধরেই। তেমনি ঢালিউড শিল্পীদেরও বাংলায় আনাগোনা লেগেই রয়েছে। ঢালিউডের শিল্পীদের মধ্যে যারা টলিউডে নাম কামাতে পেরেছেন তাঁদের মধ্যে হলেন শাকিব খান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী-সহ প্রমুখ। এছাড়া টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রমুখ। খুব শীঘ্রই কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিকে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে। এছাড়াও শোনা যাচ্ছে, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরবর্তী ছবিতে অভিনয় করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। যদিও ছবিতে অভিনয়ই করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

শবনম বুবলী, যিনি এই মূহুর্তে শাকিব খানের দ্বিতীয় স্ত্রী। ঢালিউড কিং শাকিব খানের স্ত্রী হওয়ার জন্যে তাঁকে নিয়েও কম চর্চা চলে না। যদিও তাঁরা এখন এক ছাদের তলায় থাকেন না। বুবলীর সঙ্গে সম্পর্ক রাখবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন শাকিব খান। এবার শবনম বুবলীর সঙ্গে অভিনয় করতে চলেছেন সৌরভ দাস এবং কৌশিক গঙ্গোপাধ্যায়। ‘ফ্ল্যাশব্যাক’-ছবিতে সৌরভের সঙ্গে জুটি বাঁধবেন বুবলী, থাকবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশের জনপ্রিয় পরিচালক রাশেদ রাহা। তাঁর পরিচালনাতেই তৈরি হচ্ছে নতুন ছবি।‘

‘ফ্ল্যাশব্যাক’-এর চিত্রনাট্য ও সংলাপ লিখছেন খায়রুল বাসার নির্ঝর। আর কাহিনি রাশেদ রাহা ও নির্ঝরের। সূত্র অনুযায়ী, ছবিতে অঞ্জনের চরিত্রে অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সৌরভের চরিত্রের নাম ডিকে। ছবিতে ভবঘুরে সে। বুবলির চরিত্র নির্মাতার। নাম শ্বেতা। এই তিনজনের জীবনকে কেন্দ্র করেই এগোবে গল্প। ছবিতে পাহাড়ের একাধিক দৃশ্য ফুটিয়ে তোলা হবে। আর পরতে পরতে থাকবে রোমাঞ্চকর মুহূর্ত। এই মূহুর্তে কলকাতায় ছবির শুটিং চলছে ছবির। তবে বেশিরভাগ অংশের শুটিং হবে উত্তরবঙ্গের পাহাড়ে।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?