‘২০২৬-এ স্বাস্থ্য নিয়ে বড় সমস্যায় পড়বেন সলমন’, দুই খানকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের বাদশা শাহরুখ খান ও ভাইজান বলিউড সুপারস্টার সলমন খানের কেমন যাবে আগামী বছর? এই নিয়ে এক জ্যোতিষির ভবিষ্যৎবাণী ঘিরে ঝড় উঠেছে। একটি পডকাস্টে জ্যোতিষী সুশীল কুমার সিং ভবিষ্যদ্বাণী করে বলেছেন, ২০২৬ সাল দুই খানের জন্য বিপরীত ভাগ্য বয়ে আনবে। একজন সফর হবেন আর আরকেজনের জন্য আগামী বছর একেবারেই সুখকর হবে না। তাঁর এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ক্লিপটিতে, জ্যোতিষী সুশীল কুমার সিং দাবি করেছেন যে ২০২৬ সালে শাহরুখ খান পেশাগতভাবে আরও শক্তিশালী হবেন, অন্যদিকে সলমন খান গুরুতর বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন। তিনি বলেছেন, “শাহরুখ খান আরও উপরে উঠবেন আর সলমন খান আরও নিচের দিকে আনতে থাকবেন। শাহরুখের সঙ্গে ঈশ্বরের শক্তি রয়েছে, যিনি কোনও ধর্ম-বর্ণ দেখেন না। উনি সেই হিসেবে নিজেকে সেট করে নিয়েছেন। এই কারণেই তিনি আরও এগিয়ে যাবেন।”

তাঁর আরও সংযোজন, শাহরুখের আধ্যাত্মিক শক্তি এবং শৃঙ্খলা আগামী বছরগুলিতে তাকে আরও এগিয়ে নিয়ে যাবে। তবে এই জ্যোতিষী ভাইযানের জন্য মোটেই সুখবর দেননি। উল্টে বলেছেন, চলচ্চিত্রে সাফল্যের অভাবের সঙ্গে স্বাস্থ্য নিয়েও জটিলতা দেখা দিতে পারে। পডকাস্টের সময় জ্যোতিষী বলেন, ” সলমনের জন্য সময়টা একেবারেই ঠিক নেই। স্বাস্থ্যের সমস্যা হবে ওনার। সিনেমাতেও চমৎকার কিছু হবে না।

প্রসঙ্গত, সলমনকে নিয়ে উদ্বেগজনক ভবিষ্যদ্বাণী এই প্রথম নয়। ২০২৫ সালের এপ্রিলে, বিখ্যাত জ্যোতিষী গীতাঞ্জলি সাক্সেনাও সলমনের জন্য একটি চ্যালেঞ্জিং সময় আসার নিয়ে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন যে সলমনের ছবিগুলি অদূর ভবিষ্যতে ভালো ব্যবসা করার সম্ভাবনা কম । সাক্সেনা আরও সতর্ক করে দিয়েছিলেন যে ২০২৬ সাল অভিনেতার জন্য সম্ভাব্য স্বাস্থ্য বা নিরাপত্তার উদ্বেগ বয়ে আনতে পারে। তিনি বলেন,  “আগামী বছরের এপ্রিলের পর, পুরো বছর ধরে তাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তার মার্চ পর্যন্ত কাজ করা উচিত, এবং তারপর মার্চ থেকে বিরতি নেওয়া উচিত। এটি দুর্ঘটনা বা অস্ত্রোপচার হতে পারে।”  তবে এই নিয়ে শাহরুখ বা সলমনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের