মুক্তি পেল ‘শর্মা জি নমকিন’ ঋষি কাপুরের শেষ ছবি দেখে আবেগতাড়িত দর্শক

অবশেষে মুক্তি পেল ঋষি কাপুর অভিনীত 'শর্মা জি নমকিন'। ঋষি কাপুরের শেষ ছবি নিয়ে কাপুর পরিবারের এক আলাদাই আবেগ কাজ করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল ঋষি কাপুর অভিনীত ‘শর্মা জি নমকিন’। এহেন শর্মা জি দিল্লি নিবাসী এক মধ্যবিত্ত পরিবারের অবসরপ্রাপ্ত কর্মী। পরিবার, সংসারের চাপে যার মনে ইচ্ছা দমে ছিল সে নিজেকে চাকরি থেকে অবসর গ্রহণের পর নতুনভাবে আবিষ্কার করে। নানা ধরণের রান্না, এক্সপেরিমেন্টাল খাবার খাইয়ে অতিথিকে আনন্দ দিতে দেখা যায় তাঁকে। আর সেই ছবিই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল ৩১ মার্চ। আর সেই শর্মা জির চরিত্রেই দেখা মিলল প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের। অসুস্থ হয়ে পড়ার দরুন এই ছবির কাজ শেষ করতে পারেননি অভিনেতা। পড়ে সেই ছবিতে তাঁর অপূর্ণ কাজ সম্পূর্ণ করেন পরেশ রাওয়াল। বাবার শেষ ছবি নিয়ে বিশেষভাবে নস্টালজিক রণবীর 

ঋষি কাপুরের শেষ ছবি নিয়ে তাই কাপুর পরিবারের এক আলাদাই আবেগ কাজ করেছিল। তাঁরা চেয়েছিলেন অভিনেতার এই শেষ ছবির কাজ যেন সম্পূর্ণ হয়। আর তা হল। ঋষিপুত্রের বাবার এই ছবিকে নিয়ে আবেগময়তার কথা শুনে ব্যাটন নিজের হাতে তুলে নেন। ছবি মুক্তির আগে বাবার এই ছবিকে নিয়ে আবেগময়তা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন রণবীর। এবার ছবি মুক্তির পর ঋষি কাপুরের শেষ ছবিকে ঘিরে বেশ আবেগতাড়িত হয়েছেন। আপ্লুত হয়েছেন এবং প্রতিক্রিয়া জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান