পর্দায় ফিরছেন অল্লু, খুব শিগগিরি শুরু হতে চলেছে পুষ্পাঃ২-র শুটিং

বক্সঅফিসে চুটিয়ে ব্যাবসা করার পর এবার শুরু হতে চলেছে অল্লু অর্জুন অভিনীত জনপ্রিয় ছবি 'পুষ্পা'-র পরবর্তী শুটিং।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের পর্দায় ফিরছেন অল্লু, সঙ্গে নিয়ে আসছেন পুষ্পা। বক্সঅফিসে চুটিয়ে ব্যাবসা করার পর এবার শুরু হতে চলেছে অল্লু অর্জুন অভিনীত জনপ্রিয় ছবি ‘পুষ্পা’-র পরবর্তী শুটিং। বলা ভালো আগামী জুলাই মাস থেকে শুরু হতে চলেছে পুষ্পা-২’-র শুটিং। দক্ষিণের এই ছবি সারা দেশ জুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। এবার ছবির পুরো টিম ফের তৈরি হচ্ছে দর্শককে আরও একবার চমকে দেওয়ার জন্য। দ্বিতীয় পর্বের নাম হতে পারে ‘পুষ্পাঃ দ্য রুল। ‘ 

আগের মত এবারেও পুষ্পা-২-র চিত্রনাট্য লিখছেন শ্রীকান্ত ভিসসা। পরিচালক সুকুমার আপাতত স্ক্রিপ্ট রিডিং নিয়ে ব্যাস্ত আছেন। শুটিংয়ের প্রথম পর্বে ছবির টিম ছবির গুরুত্বপূর্ণ অংশের শুটিং সারতে চলেছেন। জানা যাচ্ছে পুষ্পা-২ তেও অল্লু অর্জুন, ফাহাদ ফাসিল ও সামান্থাও থাকবেন বলে জানা যাচ্ছে। 

অতিমারি পরিস্থিতির পর দর্শককে সিনেমাহল মুখি করেছিল এই সিনেমাই। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল এই ছবি। অল্লু অর্জুনের অভিনয়, সংলাপ এবং শরীরী ভাষা সবেতেই মুগ্ধ হয়েছিলেন দর্শক। উল্লেখ্য এই ছবির একটি আইতেম সং বিশেষভাবে নজর কেড়েছে সকলের। আর তাতে বিশেষভাবে নজর কেড়েছে সামান্থা। জানা যাচ্ছে এই ছবির সিক্যুয়ালেও থাকবেন তিনি। আগামী বছরেই বড়পর্দায় মুক্তি পেতে পারে এই ছবি। 

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়