চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঢাকায় শ্যাম বেনেগাল, শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু’র শুটিং

আন্তর্জাতিক ডেস্ক: শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং পর্ব। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে পুরোদমে কাজ। শুটিংয়ে যোগ দিতে বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঢাকায় পা রাখেন পরিচালক শ্যাম বেনেগাল।

২০ নভেম্বরই শুটিংয়ে যুক্ত হবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা আরিফিন শুভ, সেই ছবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। পাশাপাশি এই ছবিতে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে নুসরত ফারিয়াকে। তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে এর কাজ হবে।

জাতির জনকের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কাজের ওপর ভিত্তি করেই বায়োপিকটি পরিচালনা করছেন ভারতের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে ৩৫ কোটি টাকা। এই বাজেটের ৬০ শতাংশ দিচ্ছে বাংলাদেশ ও ৪০ শতাংশ ভারত। মুম্বইয়ের দাদা সাহেব ফিল্ম সিটি, গুরগাও ফিল্ম সিটি, বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্য ধারণ করা হবে।

মুম্বাইয়ের শুটিংস্পটে

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ