‘ময়ূরী’-খ্যাত পরিচালক সিঙ্গিথাম শ্রীনিবাস রাও আর নেই, চোখে জল কমল, রাজামৌলিদের

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া। প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও সুরকার সিঙ্গিথাম শ্রীনিবাস রাও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া। প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও সুরকার সিঙ্গিথাম শ্রীনিবাস রাও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তাঁর কেরিয়ার প্রায় ছয় দশকের বেশি সময় বিস্তৃত ছিল। দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক সুপারস্টারের সঙ্গে তিনি কাজ করেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র মহলে। কমল হাসান, এস এস রাজামৌলি, জুনিয়র এনটিআর এবং মহেশ বাবু-সহ একাধিক অভিনেতা সিঙ্গিথাম শ্রীনিবাস রাওয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। জানা গিয়েছে, গতকাল শনিবার (৩ অক্টোবর) রাতে চেন্নাইয়ের কাভেরি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়সজনিত স্বাস্থ্য  জটিলতার কারণে দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা জুনিয়র এনটিআর তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘সিঙ্গিথাম শ্রীনিবাস রাও গারু আর নেই, খবরটি অত্যন্ত হৃদয়বিদারক। আদিত্য ৩৬৯, পুষ্পক বিমানম, ময়ূরী… একজন দূরদর্শী ছিলেন তিনি, যিনি তাঁর সময়ের চেয়ে এগিয়ে ভাবতেন। এমন চলচ্চিত্র উপহার দিয়েছেন যা প্রজন্ম থেকে প্রজন্মে উজ্জীবিত থাকবে। তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি।’ প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলি সিঙ্গিথামের কীর্তির প্রশংসা করে লিখেছেন, ‘আমাদের কাছে ছবি তৈরির জন্যে প্রয়োজনীয় সরঞ্জাম বা বাজেট আসার অনেক আগেই, তিনি অনেকটা এগিয়ে গিয়েছিলেন, বড় স্বপ্ন দেখার সাহস করেছিলেন। সংলাপ ছাড়া চলচ্চিত্র নির্মাণ করেছেন। তিনি আমাদের একটি পুরো প্রজন্মকে দেখিয়েছেন যে, সিনেমার একমাত্র আসল সীমা হল কল্পনা। তাঁর কাছে আমি ঋণী। তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি।’

মহেশ বাবুও প্রয়াত চলচ্চিত্র নির্মাতাকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘ভারতীয় সিনেমার এক দিকপাল আর নেই। সিঙ্গিথাম শ্রীনিবাস রাও গারু ছিলেন আক্ষরিক অর্থেই একজন কিংবদন্তি, অসাধারণ কল্পনা, সাহস এবং প্রতিভার অধিকারী একজন চলচ্চিত্র নির্মাতা। ভারতীয় সিনেমা চিরকাল তাঁর কাছে ঋণী থাকবে। শান্তিতে থাকুন স্যার। তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’

প্রবীণ চলচ্চিত্র নির্মাতা কে ভি রেড্ডির সঙ্গে কাজ করার মাধ্যমে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন সিঙ্গিথাম শ্রীনিবাস রাও। বছরের পর বছর ধরে প্রায় ৬০টিরও বেশি চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। কমেডি, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি ও ড্রামা সহ বিভিন্ন ধারার চলচ্চিত্রে কাজ করেছেন। তাঁর অন্যতম বহুল পরিচিত চলচ্চিত্র হল ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ময়ূরী’, যা নৃত্যশিল্পী সুধা চন্দ্রনের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। চলচ্চিত্রটি একাধিক নন্দী পুরস্কার-সহ বিভিন্ন সম্মাননা লাভ করেছিল। এটি ছিল ১৯৮৭ সালে পুষ্পক বিমানের নির্মিত কমল হাসান অভিনীত একটি ব্ল্যাক কমেডি। চলচ্চিত্রটি সংলাপবিহীন ছিল। শ্রেষ্ঠ জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিল ছবিটি।

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

ইলিশ-চিংড়িকে দেবে টক্কর! বানিয়ে নিন সর্ষে-পোস্তর ‘পনির ভাপা’

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর