পঞ্জাবে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ গৃহহীন পরিবারের মুখে হাসি ফোটালেন সোনু সুদ, কীভাবে?

এবার অভিনেতা পঞ্জাবের ভয়াবহ বন্যায় ঘর-বাড়ি ভেসে যাওয়া সেই সমস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন। তাঁদের মধ্যে প্রায় ১০০ জনের ঘরবাড়ি পুনর্নির্মাণের ব্যবস্থা করলেন অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: সঙ্কটকালে আবারও ‘গরীবের মসিহা’ হয়ে উঠলেন অভিনেতা-পরিচালক-প্রযোজক সোনু সুদ। করোনা কালে অভাবী মানুষদের সাহায্যের জন্যে তিনি যে ভাবে এগিয়ে এসেছিলেন, তা যুগের পর যুগ মনে থাকবে দেশবাসীর। মাথায় মৃত্যুর ঝুঁকি নিয়ে তিনি পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠিয়েছিলেন, শুধু তাই নয়, যার যেখানে টাকার অভাবে চিকিৎসার প্রয়োজন ছিল, তার ব্যবস্থা করে দিয়েছেন অভিনেতা এবং তাঁর টিম। শুধু তাই নয়, আজও অভাবীদের সাহায্য করেন তিনি এবং সাহায্য চাইতে মুম্বইয়ে তাঁর বাড়িতে ভিড় জমান গরীব-দুঃখীরা। এবার অভিনেতা পঞ্জাবের ভয়াবহ বন্যায় ঘর-বাড়ি ভেসে যাওয়া সেই সমস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন। তাঁদের মধ্যে প্রায় ১০০ জনের ঘরবাড়ি পুনর্নির্মাণের ব্যবস্থা করলেন অভিনেতা। পঞ্জাবে বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতির পর আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষ।

 

 

View this post on Instagram

 

A post shared by Sonu Sood (@sonu_sood)

এবার সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ালেন সোনু সুদ। তবে অভিনেতা জানিয়েছেন যে, তিনি ১০০টিরও বেশি বাড়ি পুনর্নির্মাণ করতে পারলেও, এখনও বহু বাড়ি নির্মাণের অপেক্ষায় রয়েছে। সোনু সুদের কথায়, “আমরা দেখেছি, পঞ্জাবের বন্যায় অনেক মানুষ ঘর হারিয়েছেন। আমরা সবার কাছে গিয়েছিলাম। তাই, কয়েক মাস ধরে আমরা সেই পরিবারের জন্যে কাজ করছি। যাদের ঘরবাড়ি বন্যায় ধ্বংস হয়ে গিয়েছে, যাদের মাথার ওপর ছাদ নেই, তাঁদের জন্যে কাজ করছি। এখন সুচ্যারিটি ফাউন্ডেশন এবং ইকেএল সিএসআর ফাউন্ডেশন একসঙ্গে সেই পরিবারগুলির সঙ্গে কথা বলেছে, তাঁদের বাড়িতে গিয়ে সমস্যাগুলি বোঝার চেষ্টা করছে। তবে এই সংখ্যাটা ২০০, ২৫০, ৩০০, যতগুলোই হোক না কেন, আমরা নিশ্চিত করব যেন প্রত্যেকের মাথার উপর ছাদ থাকে। আমার বোন, মালবিকা সুদও পঞ্জাবে থাকে। সেও ব্যক্তিগতভাবে গিয়ে সেইসব পরিবারগুলির সঙ্গে কথা বলেছে এবং তাদের সমস্যা সমাধানের চেষ্টা করছে।’

অভিনেতা আরও বলেন, ‘আজ ১০০টিরও বেশি বাড়ি তৈরি হয়েছে এবং আরও অনেক বাড়ি তৈরি হওয়া বাকি। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি যে এই বন্যায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের মাথার ওপর থেকে ছাদ থাকবে।’ অভিনেতার পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘পঞ্জাবের বন্যা ঘরবাড়ি কেড়ে নিয়েছে। এখন ২৪২টি বাড়ি পুনর্নির্মাণ করা হচ্ছে, যাতে পরিবারগুলি মর্যাদা ও শক্তির সঙ্গে নতুন করে জীবন শুরু করতে পারে। আমরা শুধু আমাদের সাধ্যমতো চেষ্টা করছি।’

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া